নিউজ

মৃতদেহ কাঁধে নিয়ে ২২ কিমি পাহাড়ি পথ হেঁটে বাড়িতে পৌঁছে দিলেন ভারতীয় জওয়ানরা, ভাইরাল ভিডিও

উত্তরাখন্ড : শুধু দেশের কাজই নয়, প্রতি ক্ষেত্রে মানবকিতার অনেক উদাহরণ দিয়েছেন ভারতের বীর জওয়ানরা। এবার ২২ কিলোমিটারের খাঁড়াই পথ বেয়ে এক মৃত কুলির দেহ পরিবারের হাতে তুলে দিলেন আইটিবিপির সাত কর্মী। ওই মৃত কুলির নাম ভূপেন্দ্র রাণা, বয়স ৩০। পিথোরগড়ের বাসিন্দা ওই ৩০ বছরের ভূপেন্দ্র রাণা পাহাড়ি আইটিবিপি-র জওয়ানদের জন্য অনেকদিন ধরেই প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে আনার কাজ করতেন।

কিন্তু গত মাসের ২৮ তারিখ বুগদিয়ার আউটপোস্টে যাওয়ার পথে ধসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য চপারে করে দেহ আনা কোনোমতেই সম্ভব ছিল না। অন্যদিকে তাকে শেষ দেখার অপেক্ষায় ছিলেন তার পরিবারের লোকজন। অবশেষে কোন উপায় না পেয়ে তার মৃতদেহ কাঁধে নিয়ে ২২ কিলোমিটারের খাঁড়াই পথ বেয়ে পরিবারের হাতে তুলে দেন আইটিবিপি-র ওই সাত জওয়ান।

স্ত্রী তিন সন্তানসহ বাড়িতে আরো অনেক সদস্য রয়েছে ভূপেন্দ্রর। কিন্তু তার এই অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার আত্মীয় থেকে অন্যান্য স্বজনরাও। আবহাওয়া খারাপ থাকার কারণে জোটেনি চপার, জেলা প্রশাসনকে বলেও মেলেনি সাহায্য। অবশেষে আইটিবিপির সাত জন কর্মী দেহ নিয়ে মুন্সিয়ারী থেকে বুগদিয়ার পর্যন্ত হেটে আসেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026