বিনোদন

সুশান্তের অভিনয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দীপিকা পাডুকোন, বললেন এই কথা

কৌশিক পোল্ল্যে: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সমগ্র বলিউডের জন্য এক বড়সড় ধাক্কা। এক সপ্তাহ কেটে গেলেও তাকে নিয়ে চর্চা থেমে যায়নি বি-টাউনে। ‘পবিত্র রিস্তা’ সিরিয়ালে সাফল্যের সঙ্গে অভিনয় করার পর সুশান্ত পা দেন বলিউড সিনেমায়। ‘কাই পো চে’ নামক ছবি দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক করার পর ধীরে ধীরে বলিউডের মাটিতে ভীত শক্ত করতে শুরু করেন অভিনেতা। দিনদিন ক্রমশ জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছিলেন তিনি এবং বিরাজ করছিলেন ক্যারিয়ারের মধ্যগগণে। কিন্তু এই সাফল্যই কালো ছায়া হয়ে ঘনিয়ে এলো তার জীবনে।

তবু আজীবন অনুরাগীদের মনে সেরার সেরা অভিনেতা হয়ে থেকে যাবেন সুশান্ত, এমনটাই অভিমত নেটিজেনদের। অভিনয়ে তিনি কতখানি দক্ষ ছিলেন সে কথা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। স্বয়ং দীপিকা পাডুকোন তার অভিনয়ের মস্ত বড় ভক্ত ছিলেন একথা অভিনেত্রী নিজের মুখেই স্বীকার করেন। এক সাক্ষাৎকারে দীপিকাকে বলিউডের সেরা অভিনেতার নাম বলতে বলা হলে তৎক্ষণাৎ অভিনেত্রী সুশান্ত সিং রাজপুতের নামটিই বলেন। সুশান্তকে অভিনয় দশে দশ দিতে প্রস্তুত বলিউডের মাস্তানি।

ইন্ডাস্ট্রিতে সুশান্তের কোনো গডফাদার না থাকায় আউটসাইডার হিসেবে নেপোটিজমের শিকার হন অভিনেতা। মাত্র ৬ মাসে হাতছাড়া হয় সাত সাতটি ছবি। বোধহয় এই কারণেই মানসিক অবসাদের শিকার হন সুশান্ত। তার উপর প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গেও ইদানিংকালে সম্পর্কের টানাপোড়েনে ভুগছিলেন তিনি, সেই সঙ্গে ছিল মহেশ ভাটের হুমকি। এই সকল তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তের মাধ্যমে। যদিও অভিনেতার মৃত্যুর কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখন দেখে নিন দীপিকার সেই বয়ান যেখানে তিনি সুশান্তকে সেরা অভিনেতা ঘোষণা করলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026