টেলিভিশন ধারাবাহিক নির্মাতা বিকাশ গুপ্তা, অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের সম্পর্ক নিয়ে মুখ খুললেন। সুশান্তের প্রথম ধারাবাহিক ‘কিস দেশ মে হে মেরা দিল’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর বিকাশ গুপ্তা বৃহস্পতিবার সকালে একটি হৃদয়স্পর্শী পোস্ট লিখেছেন।
তিনি ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের সেটের থেকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “তখন এমন সময় ছিল যখন আমি দেখেছিলাম মজাদার, চিন্তামুক্ত ও খোশমেজাজ সুশুকে। ওর কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা ছিল না। আমার মনে আছে যে সে ‘ঔরঙ্গজেব’ সিনেমার জন্য না করেছিল কারণ তাকে একটি ভাইয়ের চরিত্র দেওয়া হয়েছিল। এও মনে আছে যে সে বলেছিল যশ রাজের সিনেমাকে কীভাবে বারণ করবে। কিন্তু সে সেটি করেছিল, কারণ এই ছবির মাঝখানে যে পাগল মেয়েটিকে দেখা যাচ্ছে সে সুশান্তকে বলেছিল তোমার যা মন চায় সেটাই করো, কোনো বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই সিদ্ধান্ত নাও, আর সেটি শুনে সুশান্ত হাসতে শুরু করেছিল যেরকম এই ছবিতে দেখা যাচ্ছে।”
তিনি আরও লিখেছেন, “আমরা চাইছিলাম সুশান্ত পরিনীতি চোপড়ার সাথে সিনেমা করুক কারণ ‘ইশকজাদে’ সিনেমায় পরিনীতি দারুন অভিনয় করেছে। এরপর সে ‘পিকে’, ‘শুদ্ধ দেশি রোমান্স’ ইত্যাদি সিনেমাগুলোতে সাইন করেছিল। এই খুশিতে অঙ্কিতা সমস্ত বন্ধুদের বাড়িতে ডেকেছিল। সবই এখন স্মৃতি হয়ে গেছে।”
সবশেষে তিনি লিখেছেন “আমি সুশান্তকে একজন হাসি মুখের ছেলে হিসেবে মনে রাখতে চাই, যে সব সময় চিন্তামুক্ত থাকতো কারণ তার সব চিন্তা অঙ্কিতাকে দেখে নিমিষেই শেষ হয়ে যেত। যতক্ষণ না পর্যন্ত তার মুখে হাসি আসতো অঙ্কিতা তাকে ছাড়তো না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…