টলি টাউনের বাতাসে এখন অভিনেত্রী দেবলীনা কুমারের সাথে মহানায়ক উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের বিয়ের গুঞ্জন ভাসছে। তার মধ্যেই সিঁথিতে সিঁদুর পরনে লাল তাঁতের শাড়ি পরে বাঙালী এয়োস্ত্রীর সাজে সজ্জিত হয়ে দেবলীনা নিজের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । তার নিচে ক্যাপশনে লিখেছেন যে,তিনি সেক্সি পোজে ছবি তোলার চেষ্টা করলেও নিজেকে ক্যামেরার সামনে বেশিক্ষণ দ ধরে রাখতে পারেননি। সম্প্রতি দেবলীনা সোনি মিউজিক ইন্ডিয়া থেকে রিলিজ করা ‘গেন্দা ফুল’গানটির আপডেটেড ভার্সনে বাঙালী বৌ-এর সাজে সেজে ডান্স পারফরম্যান্স করেছেন।
এর মধ্যে দেবলীনার বাবা মেয়র পারিষদ দেবাশিস কুমার ও গৌরবের পরিবার পাকা কথা বলেছেন দেবলীনা ও গৌরবের বিয়ে প্রসঙ্গে। গৌরবের পরিবার থেকে ইতিমধ্যেই দেবলীনার জন্য গয়না বানাতে দেওয়া হয়েছে। সম্ভবত পুজোর পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন গৌরব ও দেবলীনা। যদি পুজোর পরে করোনা পরিস্থিতির কারণে এই বিয়ে সম্ভব না হয়,তাহলে আগামী বছর জানুয়ারি মাসে কোনো এক তারিখে এই বিয়ে অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে।
এর আগে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী অনিন্দিতার। সেই বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যক্তিত্ব। কিন্তু এর আড়ম্বর সত্ত্বেও সেই বিয়ে টেকেনি। গৌরব ও অনিন্দিতার বিবাহ-বিচ্ছেদের পর অনিন্দিতা বিয়ে করেন পরিচালক অভিমন্যুকে। কিন্তু অনিন্দিতার সঙ্গে অভিমন্যুর বিয়েও টেকেনি। এখন অনিন্দিতা অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অপরদিকে গৌরব সম্পর্কে জড়ান দেবলীনার সঙ্গে। দেবলীনা নাচেও পারদর্শী। প্রায় সারা বছরই তাঁর ডান্স শো থাকে। ফলে বিয়ের তারিখের সাথে যাতে দেবলীনার শোয়ের তারিখের সমস্যা না হয়,সেই ব্যাপারেও ভাবা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…