জ্যোতিষ

আজ ১৮ই অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – আজকে আপনি যেকোনো নতুন কাজের পা বাড়াতে পারেন। আজকের দিনটি এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। হঠাৎ করে কোনো কাজের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। আপনার জন্য আজকে শুভ রং লাল। যদি আপনি নতুন কোনো কাজ শুরু করতে চান তাদের লাল বস্ত্র পড়তে পারেন।

বৃষ – কর্মযোগ আজকে আপনার শুভ। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। আপনার কাছে আজকে নতুন কোন চাকরির প্রস্তাব আসতে পারে। সময় নিয়ে চিন্তা করে তবে পা বাড়াবেন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কলহ সৃষ্টি হতে পারে। তাই তোমাকে এড়িয়ে চলুন এবং শান্তি বজায় রাখুন। আপনার পরিবারের কারও স্বাস্থ্যহানি হতে পারে। পরিবারকে সময় দিন। আজকে আপনার শুভ রং হলুদ। বিছানার চাদর হিসেবে হলুদ রং চয়ন করতে পারেন অথবা পোশাকের জন্য হলুদ রং বাছাই করতে পারেন

মিথুন – আর্থিক স্থিতি আনার জন্য আপনাকে সঞ্চয়ী মনোভাবকে প্রশ্রয় দিতে হবে। অধিক ব্যয় আপনার আর্থিক স্থিতি লঙ্ঘন করতে পারে। বৈবাহিক জীবন মোটের উপর শুভ। ভ্রমণ যোগ আছে। সম্ভব হলে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা অথবা স্ত্রী বা স্বামীর সঙ্গে কাছেপিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। কাজের চাপ থাকবে। এমনকি বসের থেকে বকুনিও শুনতে পারেন। তর্ক এড়িয়ে চলুন এবং শান্তি বজায় রাখুন।

কর্কট – বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মন্দ কাটবে বলা চলে। মন চঞ্চল থাকার দরুন বিদ্যায় বাধা প্রাপ্তি হবে। বন্ধুত্ব শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নিকট কোন বন্ধু আপনার মানহানি করতে পারে। চোখ কান খোলা রেখে মেলামেশা করুন। আপনার মাতাপিতা স্বাস্থ্য মিশ্র থাকবে। আপনি যদি নিজের সিওপিডির পেশেন্ট হয়ে থাকেন তবে নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান দিন। এই রাশির জাতক-জাতিকারা আজ পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। যেহেতু স্বাস্থ্যই সম্পদ তাই নিজের স্বাস্থ্যের উপর অতিরিক্ত খেয়াল রাখুন।

সিংহ – পুরনো ব্যথার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যদি আপনি বাতের রুগী হন অথবা যদি আপনার কোমরের ব্যথা থাকে তবে তা আবার আপনাকে বিরক্ত করতে পারে। যে কোন পীড়া আজকে আপনার মনকে চঞ্চল রাখবে। সম্ভব হলে আজকে আপনি বাড়িতেই থাকুক বিশ্রাম নিন ও গরম জলের ব্যবহার করুন। যারা কলকারখানায় কাজ করেন তাদের জন্য আজকের দিনটি শুভ। নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। যারা লটারি কাটতে অভ্যস্ত তারা আজকের লটারি কাটতে পারেন। তিন রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্য মিশ্র। আজ আপনার শুভ রং আকাশী নীল।

কন্যা – আপনার স্বাস্থ্য আজকে আপনাকে সমস্যায় ফেলতে পারে। নিয়মিত ভাবে যোগাভ্যাস ও খেলাধুলা অভ্যাস করা আপনার জন্য অত্যন্ত আবশ্যক। আজকে আপনাকে কেউ কোনো রকম গোপন পরামর্শ দিতে পারে। তুমি পরামর্শ নেওয়ার পরে সিদ্ধান্ত আপনি নিজেই নিন। আপনার পরিবারের লোকেরা আপনাকে আজকে বিভ্রান্ত করতে পারে, সম্ভব হলে একা থাকার চেষ্টা করুন এবং ধৈর্য ধরুন। আর্থিক যোগের সম্ভাবনা রয়েছে। শুভ রং সবুজ।

তুলা – আপনার আবগেগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন, বিশেষ করে রাগ। আজ আপনার পদন্নতির বিশেষ সুযোগ রয়েছে। আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে থাকেন তবে ব্যবসায় লাভ হবে। যারা কারিগর তারা নতুন কাজের ডাক পাবেন। আজ আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে সুবুদ্ধি প্রদান করতে পারেন। সম্ভব হলে যেকোনো বিষয় নিয়ে আলোচনা করুন তার সঙ্গে। নতুন কোন কাজে হাত দেওয়ার আগেই সংকল্প করুন।

বৃশ্চিক- আজকে আপনি পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে যেতে পারেন। পিতা-মাতা অথবা স্ত্রীর সঙ্গে অযথা কলহে জড়িয়ে পড়তে পারেন। আপনার জীবন থেকে আজকে আপনি কিছু অসাধারণ অভিজ্ঞতা লাভ করতে পারেন, তবে বিতর্ক আপনার মেজাজ খারাপ করতে পারে। প্রেমের ব্যাপারে উদার হোন। অযথা সন্দেহ আপনাদের মধ্যে বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াতে পারে। খুচরা ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ততোধিক শুভ নয়, তবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ।

ধনু – আপনার প্রিয়জনের সাথে আজকে আপনার বিরোধিতার সম্পর্ক তৈরী হতে পারে। নতুন কাজ আপনি অনেক আঘাত পাবেন। আপনার কাছের কেউ আপনার পদমর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করবে। সুতরাং সময় থাকতেই সাবধান হোন। জটিল কোন কাজ থাকলে ফেলে রাখবেন না। সময়ের সাথে সাথে দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। আজ আপনি চাইলে সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটি বের করতে পারেন। অর্থ ভাগ্য মিশ্র। আজকে আপনার শুভ রং বেগুনি।

মকর – আজ আপনি ব্যবসায় অগ্রগতি লাভ করতে পারবেন । যারা শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের বিশেষ দিন। নতুন কোন কিছু প্রারম্ভ করতে পারবেন। হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। আপনার মন কোন কারনে বিষাদ থাকলেও আপনি জীবনের সফলতা পাবেন। আজকে আপনি আপনার জীবনসাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

কুম্ভ- নতুন কোনো কাজ করার জন্য আজকের দিনটি আপনার জন্য অতীব শুভ। বাড়ি নির্মাণ বা দামি কোন জিনিস ক্রয় করার মতন পরিকল্পনা আপনার মাথায় আজকে উদয় হতে পারে। পিতা-মাতার সাহায্য নিন। সম্ভব হলে আপনি আপনার স্ত্রী অথবা স্বামীকে এই কাজে যোগদান করতে পারেন। আপনার উপস্থিতি আজকে সবাইকে মোহিত করবে। অর্থপ্রাপ্তির বিরাট সম্ভাবনা রয়েছে।

মীন – বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আজকে আপনার নতুন কিছু শিখতে পারবেন। নতুন কোন তথ্য আপনার মাথায় চিন্তার বিকাশ ঘটাতে সাহায্য করবে। যারা শিল্পকজাম সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার কাজ অনেক মানুষকে প্রভাবিত করতে পারে। আপনার আজকে শুভ রং হলুদ। কথার ভারসাম্যতা রাখুন এবং নতুন পথে এগিয়ে চলুন। আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভাল মেজাজে থাকবে, এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে সক্ষম করবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026

Indian Railways: ফের ট্রেন দুর্ঘটনা! ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

ভারতীয় রেলওয়েতে ফের একটি ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ…

May 19, 2026

DA নিয়ে এখনই ভরসা হারাবেন না! বকেয়া ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে নতুন ইঙ্গিত

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) এবং সপ্তম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।…

May 19, 2026

পার্ক সার্কাস স্টেশনে প্রশাসনের কড়া বার্তা, ৩ দিনের মধ্যে খালি করতে হবে এলাকা

কলকাতার ব্যস্ততম রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। এই স্টেশন চত্বর ঘিরে বেআইনিভাবে বসে…

May 19, 2026

Vivekananda Scholarship 2025: কত টাকা মিলবে, কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় শিক্ষা সহায়তা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ…

May 19, 2026

পশ্চিমবঙ্গে মহিলাদের ফ্রি বাস যাত্রা, ১ জুন নিয়ে বড় আপডেট দিলেন অগ্নিমিত্রা পাল

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হওয়া নিয়ে সম্প্রতি জোরালো আলোচনা শুরু হয়েছে। বিশেষ…

May 19, 2026