বলিউড জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন দিয়া মির্জা। সাহিল সাঙঘি এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল দিয়া মির্জা ২০১৪ সালে। তাদের ভালোবাসার বিয়ে ছিল। বেশ কয়েকদিন তাদের দাম্পত্য জীবন সুখের ছিল। কিন্তু বিবাহের পাঁচ বছর পরেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। এরপর তাদের দাম্পত্য জীবন সুখের থাকেনা আর তাদের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটে ২০১৯ সালে। তবে তাদের বিচ্ছেদের কারণ কি সেই বিষয়ে কোন রকম বক্তব্য প্রকাশ তিনি করেননি। তারপর বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োগ করে অভিনেত্রী। এরপর ২০২০ সালে তিনি বৈভব রেকির সাথে ডেটিং শুরু করে।
আর তাদের এই প্রেমের সম্পর্কের পরিণতি পায় ২০২১ সালে। ভালোবাসার মাস ফেব্রুয়ারি মাসে তাদের বিবাহ সম্পন্ন হয়। সোমবার তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। দিয়ার বান্দ্রার বাড়িতে তাদের বিয়ের মণ্ডপ তৈরি হয়েছিল। বিয়ের আসর সাজানো ছিল অসাধারণ সুন্দর ফুল দিয়ে। বিবাহের দিন দিয়ার পরনে ছিল লাল বেনারসি এবং অসাধারণ রত্নের গয়না। শাহিলের পরনে ছিল সাদা শেরওয়ানি এবং বেজ রঙের পাগড়ি।
কিন্তু তাদের বিবাহের মধ্যে ছিল এক অভিনব পদক্ষেপ। তাদের বিবাহ কোন পুরুষ পুরোহিত নয় একজন নারী পুরোহিত সম্পন্ন করে।মন্ত্রোচ্চারণ শুধু পুরুষ পুরোহিত নয় একজন নারী পুরহিত করতে পারে। আমাদের টলিউডের “ব্রহ্মা জানেন গোপন কম্যটি ” একটি বাংলা সিনেমাতে এই দৃষ্টান্ত ফুটিয়ে তোলা হয়েছিল। এবারে কোন সিনেমা নয় রিয়েল লাইফে এমনটাই ঘটে। অভিনেত্রী দিয়া মির্জা এবং ব্যবসায়ী সাহিল তাদের দাম্পত্য জীবন শুরু করে একজন নারী পুরোহিতের আশীর্বাদে। তাদের বিয়ের রীতিনীতি এতটাই অভিনব ছিল যে সেই বিয়েতে কোন কন্যা দান বা কনকাঞ্জলি ছিলনা। তাদেরই অভিনব পদক্ষেপ দেখে নেটিজেনরা প্রশংসা করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…