খেলা

জমে উঠেছে আইপিএলের নিলাম, সবচেয়ে দামী ক্রিকেটার হলেন ক্রিস মরিস

চেন্নাই: এবারের আইপিএলের (IPL) জন্য চেন্নাইয়ে (Chennai) জমজমাট মিনি নিলাম (Auction), আইপিএল ইতিহাসে সর্বাধিক দাম পেলেন ক্রিস মরিস (Chris Morris)। আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে মেগা টি-২০ (T-20) ইভেন্ট আইপিএল। কিছুদিন আগেই সমস্ত দলগুলি জানিয়েছে কাকে কাকে তারা রাখতে চলেছে, কাদেরই বা তার ছাড়তে চলেছে। প্রায় সমস্ত দলগুলি নিজেদের কোর টিম ধরে রেখেছে। আর আজ, বৃহস্পতিবার (Thursday) চেন্নাইয়ে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের মিনি নিলাম। যে নিলামে বিভিন্ন দলগুলি গুছিয়ে নিচ্ছে নিজেদের দল। মিনি নিলামে সবথেকে বড় চমক দক্ষিন আফ্রিকার (South Africa) অলরাউন্দার ক্রিস মরিস।

আইপিএল ইতিহাসে সবথেকে বেশি দামে তাঁকে কিনে নিল রাজস্থান রয়্যালস। দাম উঠল ১৬.২৫ কোটি টাকা। এর আগে আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন যুবরাজ সিং। তাঁকে সানরাইজারস হায়দ্রাবাদ কেনে ১৬ কোটি টাকায়। যা এতদিন ছিল সর্বাধিক। গতবছর নিলামে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স দাম পান ১৫.৫০ কোটি টাকা যা ছিল বিদেশি খেলোয়াড়দের মধ্যে রেকর্ড। কিন্তু এবারের নিলামে মরিস ভেঙ্গে দিলেন অতীতের সমস্ত রেকর্ড। এবার দেখে নেওয়া যাক কোন খেলোয়াড় গেল কোন দলে।

সাসপেনসন কাটিয়ে ক্রিকেটে ফেরা শাকিব ফিরে এলেন তাঁর পুরনো দল কেকেআরে। দাম পেলেন ৩.২০ কোটি টাকা। যা নিয়ে কেকেআরের টুইট “আমার ময়না ফিরে এল ঘরে”। এছাড়া অস্ট্রেলিয়ার স্মিথ কে কিনে নিল দিল্লী ক্যাপিটালস। দাম উঠল ২.২০ কোটি টাকা। তবে চমক দিল বিরাট কোহলির ব্যাঙ্গালোর। গতবছর চূড়ান্ত ফ্লপ গ্লেন ম্যাক্সওয়েলকে তারা কিনে নিল ১৪.২৫ কোটি টাকায়। একনজরে দেখে নেওয়া যাক কে কোন দলে গেল। কেকেআরঃ শাকিব আল হাসান, শেলডন জ্যাক্সন। আরসিবিঃ শচিন বেবি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ আজাহারুদ্দিন।

এমআইঃ অ্যাডাম মিলনে, নাথান কুলটার নাইল, পীযূষ চাওলা। সিএসকেঃ মইন আলি, ক্রিস্নপ্পা গউথাম। আরআরঃ ক্রিস মরিস, মুস্তাফিজুর রহিম, চেতন শাকারিয়া, কে সি কারিয়াপ্পা, শিবম দুবে। দিল্লী ক্যাপিটালসঃ স্তিভ স্মিথ, লুক্মান হুসেন, এম সিদ্ধার্থ, বিষ্ণু বিনোদ, রিপল প্যাটেল। পাঞ্জাবঃ শাহ্রুখ খান, ডেভিড মালান, রেইলি মেরেদিথ, জায়ে রিচারদসন। হায়দ্রাবাদঃ জে সুচিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026