বাংলা সিরিয়াল

প্রকাশ্য রাস্তায় হলুদ শাড়িতে হাতে শাঁখা পলা পরে ‘কাঁচা বাদাম’ গানে তুমুল নাচ পর্দার খুকুমণির

গতবছর থেকেই ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। গান গেয়ে বাদাম বিক্রি করার অভিনব পদ্ধতির জন্যই তিনি ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। গান গেয়ে বাদাম বিক্রি করার দৃশ্য কোন এক নেটিজেন ক্যামেরাবন্দি করে শেয়ার করে দিয়েছিলেন নেটমাধ্যমে। আর তারপর থেকেই বাদাম কাকু হিট। বর্তমানে তার এই গান পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে।

মাঝে বেশ কয়েকটা দিন এই গান নিয়ে উন্মাদনা কিছুটা কমলেও বর্তমানে এই গান নিয়ে নেটিজেনদের মধ্যে উন্মাদনা রীতিমতো তুঙ্গে। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান হয়ে দাঁড়িয়েছে ‘কাঁচা বাদাম’। তারকা থেকে সাধারণ কেউই বাকি থাকছে না এই গানের সাথে রিল ভিডিও বানানোতে। সম্প্রতি এই গানের সাথে ইনস্টারিল বানালেন ছোট পর্দার অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত, এই মুহূর্তে যা ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মাঝে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পর্দার খুকুমণি হলুদ শাড়ি, লাল ব্লাউজে হাতে শাঁখা পলা পড়ে রীতিমতো প্রকাশ্য রাস্তায় বর্তমানের ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’ এর সাথে তুমুল নাচছেন। দেখে মনে হচ্ছিল তিনি গায়ে হলুদের পোশাকে রয়েছেন। সম্ভবত ধারাবাহিকের সাজে ছিলেন অভিনেত্রী। বর্তমানে তিনি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন। সম্ভবত খুকুমণির পোশাকেই এই রিল ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। এই ভিডিওর সাথে ক্যাপশনে তিনি লিখেছেন, তিনি এই ভিডিওটি বানাতে অনেকটা দেরি করে ফেলেছেন, কিন্তু তাও বানালেন। সেই রিল ভিডিও এখন তার ভক্তদের মাঝে ভাইরাল। তারা অভিনেত্রীর নাচের প্রসংশাও করেছেন। রইল সেই ভিডিও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026