২০২২ সালে সোনা কেনা বেশ লাভজনক প্রমাণিত হয়েছে বিনিয়োগকারীদের জন্য। মহামারীর চিন্তা, রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব, মূল্যবৃদ্ধির বাজার সবমিলিয়ে ব্যাপক উত্তেজনা চলছে আন্তর্জাতিক মহলে। সেইসাথে মূল্য ওঠা নামা করছে বাংলার প্রিয় ধাতুর। হ্যাঁ, ঠিকই ধরেছেন সোনার দামের কথা বলা হচ্ছে। কলকাতায় আজ অর্থাৎ রবিবার সোনার দামে পতন এসেছে। রবিবাসরীয় বাজারে কলকাতায় বেশ সস্তা হয়েছে সোনার দাম।
আজ রবিবার শহর কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দামে বেশ পতন হয়েছে। আগের থেকে সস্তা হয়েছে সোনার দাম। কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৪৬৩৪ টাকা। আগের তুলনায় দাম কমেছে ১ টাকা। সেই হিসাবে, ৮ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম ৩৭ হাজার ৭২ টাকা। গ্রামে ১ টাকা দাম কমানোর হিসাবে ৮ গ্রামে দাম কমেছে ৮ টাকা।
২২ ক্যারেটের সোনার ১০ গ্রামের আজকের দাম কলকাতায় ৪৬ হাজার ৩৪০ টাকা। অন্যদিকে, ১০০ গ্রাম সোনার দাম ৪ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। হিসাব অনুযায়ী, সোনার ১০ গ্রাম ও ১০০ গ্রামে যথাক্রমে দাম কমেছে ১০ টাকা ও ১০০ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেটের সোনাতেও উল্লেখযোগ্যভাবে দাম কমেছে কলকাতা শহরে।
২৪ ক্যারেটের সোনার ১ গ্রামের আজকের দাম ৫০৫৬ টাকা। এই সোনার ১ গ্রামে ১ টাকা কমেছে। হিসাব অনুযায়ী, ৮ গ্রাম, ১০ গ্রাম ও ১০০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম যথাক্রমে রয়েছে ৪০ হাজার ৪৪৮ টাকা, ৫০ হাজার ৫৬০ টাকা ও ৫ লাখ ৫ হাজার ৬০০ টাকা। আপনি যদি ওই কম দামে সোনা কিনতে চান, তাহলে আর অপেক্ষা কিসের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…