বিনোদন

পুজোর আগে ‘রাণী রাসমণি’ দিতিপ্রিয়ার নতুন লুক ভাইরাল, দেখুন

রাণী রাসমণি দিতিপ্রিয়া দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করলেন। সম্প্রতি দিতিপ্রিয়া নিজের ইন্সটাগ্রাম ও টুইটারে নিজের ছবি পোস্ট করেছেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে নতুন হেয়ারস্টাইলে। দিতিপ্রিয়ার চুল এমনিতেই ছোট। সিরিয়ালে তাঁকে হেয়ার এক্সটেনশন পরানো হয়। এবার সেই চুল আরো ছোট করে ফেললেন তিনি। বব হেয়ারের একদিকে শর্ট লেয়ার করে তিনি চুল টা সেট করেছেন। দিতিপ্রিয়া তাঁর এই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন “A little more kindness,A little less judgement”। এই সাংকেতিক ক্যাপশন নজর টেনেছে নেটিজেনদের। দিতিপ্রিয়ার এই নতুন লুক নেটিজেনদের পছন্দ হয়েছে। ‘ করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে রাণী রাসমণির ভূমিকায় অভিনয় করলেও প্রকৃতপক্ষে তিনিও তো একজন আধুনিক টিনএজার মেয়ে। এই কারণে তাঁর এই পুজোর হেয়ারস্টাইল নিয়ে নেটিজেনরা সমালোচনা করেননি।

দিতিপ্রিয়া টলি টাউনের নতুন মুখের সারির মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেন দিতিপ্রিয়া। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ফিল্ম ‘রাজকাহিনী’-তে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। এরপর জি বাংলার ‘করুণাময়ী রাণী রাসমণি ‘ সিরিয়ালে রাণী রাসমণির ভূমিকায় তাঁকে নির্বাচিত করা হয়। রাণী রাসমণির শৈশব থেকে প্রৌঢ়ত্ব দিতিপ্রিয়া সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। রাণী রাসমণির চরিত্রে তাঁর অভিনয় দেখে তাঁর প্রকৃত বয়স সম্পর্কে ধারণা করা যায় না। সম্প্রতি টেলিভিশনের মহালয়ার পার্বতী চরিত্রে অভিনয় করেন তিনি।  তবে সেখানে তাঁর পোশাকের জন্য তাঁকে ট্রোল করা হয়।

দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকলেও কিছুদিনের জন্য তিনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। একটি অনুষ্ঠানে তাঁর গাওয়া গান নিয়ে তাঁকে রীতিমত ট্রোল করা হয়। এছাড়া শুটিং ফ্লোরে তাঁর ব্যবহার নিয়েও নিন্দার মুখে পড়েন তিনি। সেইসময় টলিটাউনের সমস্ত কলাকুশলী ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর পাশে দাঁড়ান। রাণী রাসমণির চরিত্রে জনপ্রিয় হয়ে ওঠা দিতিপ্রিয়া সম্প্রতি মহালয়ার আগে তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026