নিউজ

নরেন্দ্র মোদির এক বছরে সম্পত্তির পরিমাণ বেড়েছে হয়েছে ৩৬লক্ষ টাকা

এক কালে নাকি তিনি ছিলেন চাওয়ালা, সেখান থেকে আজ তিনি দেশের প্রধানমন্ত্রী। আপাতত এই পদেও আছেন ৬ বছর। তার সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি ৮৫ লক্ষ টাকা। কিন্তু শোনা গিয়েছে গত একবছরেই মোদির সম্পত্তি বেড়েছে মাত্র ৩৬ লক্ষ টাকার। কিছু দিন আগেই জনপ্রতিনিধি হিসেবে কুড়িতে পা রাখলেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে বিগত এই কুড়ি বছরের তাঁর পরিশ্রম জাতীয় স্তরে তাঁর দলকে অন্য জায়গা দিয়েছে।

এর আগেও তার কাজের জন্য এবং জনপ্রিয়তার কারণে নানা খ্যাতির সম্মুখে এসেছেন। এবার তার মাঝেই নতুন যোগ হল নিরবিচ্ছিন্ন ভাবে ১৯ বছর কাজের রেকর্ড। ২০০১ এর ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ক্ষমতায় আরোহন করেন। এরপরে একে একে কাজের মধ্যে দিয়ে কেটে গেছে তার জীবন। তার মাঝেই ২০১৪ এবং ২০১৯ দুই দফায় তাঁর নেতৃত্বেই দেশে সরকার গড়েছে বিজেপি।  ক্ষমতায় আসার পর গুজরাটের প্রান্তিক অঞ্চলগুলিতেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি।

বিনিয়োগের পাশাপাশি একের পর এক বিকাশ হতে শুরু করে কৃষি ও শিক্ষা ব্যবস্থায়। এমনকি যাতায়াত ব্যবস্থা থেকে মেক ইন ইন্ডিয়া ভারতকে আধুনিক করায় মোদির অবদান অনেকখানি। অন্য দিকে আবার মেয়েদের শিক্ষাব্যবস্থায় আরও বেশি করে নিয়ে আসার জন্য শুরু হয় কন্যা কল্যাণী প্রকল্প। সব মিলিয়ে ভারতের অনেক প্রত্যন্ত গ্রামেই দেখা গিয়েছে উন্নয়ন। এছাড়াও শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন নিয়ম আনা হয়েছে।

আর চাকরি ব্যবসার দিকেও দেখা দিয়েছে সার্বিক পরিবর্তন।কিন্তু সেই তুলনায় বাড়েনি তার ব্যাঙ্ক ব্যলান্স, এর মধ্যে মাত্র ৩৩ লক্ষ টাকা তিনি স্থায়ী বিনিয়োগের থেকে ফেরত পেয়েছেন। দেখা গিয়েছে মাত্র ৫ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ।

 

Anirban Kundu

Recent Posts

পেনশনভোগী থেকে কর্মীদের জন্য সুখবর! ট্রেজারি ফান্ডে নতুন নির্দেশ রাজ্যের

রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। মহার্ঘ ভাতা (DA)…

April 18, 2026

বড় সুখবর! শিক্ষকদের বকেয়া DA মিলতে চলেছে? নবান্নে পৌঁছল ফাইল

রাজ্যে শিক্ষকদের জন্য বড় সুখবর সামনে আসতে পারে খুব শীঘ্রই। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা…

April 18, 2026

পোলিং বুথে ১০০ মিটার ‘লক্ষ্মণরেখা’! ভোটের আগে কড়া পদক্ষেপ কমিশনের

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। দুই দফায় হতে চলা…

April 18, 2026

৯৮ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ডেটা আর OTT ফ্রি! Jio-র এই প্ল্যানে সব সুবিধা একসাথে

দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা জিও তার গ্রাহকদের জন্য বিভিন্ন ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান অফার করে…

April 18, 2026

“দল খোঁজ নেয় না, নিরুত্তর দিদি!” ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন নন্দীগ্রামের ‘শহিদ মাতা’

রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…

April 17, 2026

KKR-এ বড় সিদ্ধান্তের ইঙ্গিত! রাহানেকে ছাঁটাই করা হতে পারে, বিকল্প হিসেবে নতুন ওপেনার

IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…

April 17, 2026