একদিকে তনিস্ক এর বিজ্ঞাপন নিয়ে ঝড় বইছে, অন্যদিকে অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী বম্ব’ নিয়ে বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়। এই গল্পে দেখানো হয়েছে নায়িকার অর্থাৎ কিয়ারার স্বামীর নাম আসিফ! কিয়ারর নাম এখানে হয় প্রিয়া অথবা পূজা। যদিও ট্রেলারে দেখানো হয়নি নায়িকার নাম আসলে কি। তবে লাভ জেহাদের কোপে পড়েছেন অক্ষয় কুমার ও কিয়ারা আডবাণী ‘লক্ষ্মী বম্ব’। বহু মানুষ বয়কটের ডাক দিয়েছেন ইতিমধ্যে। অবশ্য ‘লাভ জেহাদ’ ছাড়াও সুশান্তের প্রসঙ্গ মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় একটি বাইট দিয়েছিলেন, যেখানে তিনি সুশান্তের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেন ও বলিউডের ইমেজ নিয়ে নিজের বক্তব্য রাখেন। এরপরেই বেশীরভাগ নেটিজেন অক্ষয়ের এহেন বক্তব্যে অখুশি। তাঁদের বক্তব্য, এতদিন কোথায় ছিলেন অক্ষয় কুমার? নিজের ফিল্মের উপর যাতে কোপ না আসে তারজন্যেই কি ইন্সটগ্রামে এসে সাফাই দেওয়া! রইল নেটিজেনদের কিছু পোস্ট ‘লক্ষ্মী বম্ব’ ঘিরে।
তামিল হরর কমেডি ‘মুনি ২ : কাঞ্চনা’ ছবির হিন্দি রিমেক এই ‘লক্ষ্মী বম্ব’। সেই সিনেমায় প্রধান চরিত্রের নাম ছিল রাঘব। সেই নাম বদলে রাখা হল আসিফ। প্রশ্ন অধিকাংশ মানুষের।
দীপাবলিতে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে ‘লক্ষী বম্ব’। কিন্তু তার আগেই মুখ থুবড়ে পড়ল অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী বম্ব’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…