টলিপাড়ার মিষ্টি মেয়ে এনা জেনিফার সাহা। তিনি এখন শুধু অভিনেত্রী নন প্রযোজকও বটে। গত বছরেই এনার প্রযোজনায় মুক্তি পেয়েছে এসওএস কলকাতা। আর এই ছবি বেশ জনপ্রিয় হয়। অবশ্য, এনা নিজের কেরিয়ার শুরু করেন ধারাবাহিক দিয়ে। ‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কও’, ‘মা’, ‘বাঁধন’ , ‘সংসার সুখের হয় রমনীর গুণে’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ র মতন ধারাবাহিকে দেখা গিয়েছে এনা সাহাকে। এছাড়াও বড় পর্দায় এনা অভিনয় করেছেন ‘আমি আদু’, ‘বোঝে না সে বোঝে না’, ‘রাজকাহিনী’, ‘লঙ্কা’,’ভূত চতুর্দশী’, ‘হ্যাকার’ ‘বক্সার’ ‘এর মতন সিনেতে।
তবে এনাকে এখন ধারাবাহিক আর সিনেমাতে সেভাবে অভিনয় করতে দেখা যায়না। তবে ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করছেন এনা। সম্প্রতি ‘বন্য প্রেমের গল্প সিজন ২’ মুক্তি পায় হইচইতে। তবে অন্য নায়িকাদের মতো সোশ্যাল মিডিয়াতে তেমন অ্যাক্টিভ নন এনা। অথচ এনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ভাবে বডি শেমিং হচ্ছে। কিছুদিন আগেই এনা বলিউড স্টারের মতো লিপ সার্জারি করান। তাই নিয়ে কেউ বলছেন, “ঠোঁটে কি তোমায় বোলতা কামড়েছে? ওরোম ফুলে গেছে কেন? আবার অনেকে এনার শারিরীক গঠন নিয়েও নানান কটুক্তি করতে ছাড়েননি।
এনা নিজেকে নিয়ে বেশ কনফিডেন্ট। সম্প্রতি এক ফোটোশ্যুটে তার বিরুদ্ধে সরব হন তিনি। অভিনেত্রী এনা সাহা। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বোল্ড লুকে হাতে প্ল্যাকার্ড নিয়ে পোস্ট করেছেন একাধিক ছবি ও ভিডিও। এবং তাতে লেখা – ‘আমি আত্মবিশ্বাসী! বডি শেমিং বন্ধ হোক। নিজেকে নিয়ে কতটা আত্মবিশ্বাসী তা প্রমাণ হয়ে গিয়েছে।
এবার সুইমস্যুট পরে সাহসী ফোটোশ্যুটে ধরা দিলেন তিনি। এনার শেয়ার ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের বডি স্যুট পরে রয়েছেন এনা। সেই পোশাকেও একই রকম আত্মবিশ্বাসী তিনি। সঙ্গে ওয়েট লুক হেয়ার। অনেকে এই ছবি দেখে প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট। অভিনেত্রীর এই উষ্ণময়ী ছবিতে লাইকের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…