ভাইরাল & ভিডিও

খালি গলায় অসাধারন গান গেয়ে তাক লাগাল বাঙালি গৃহবধূ, গান শুনে মুগ্ধ নেহা কক্কর! ভাইরাল ভিডিও

নেহা কক্কর বলিউডে এখন জনপ্রিয় গায়িকাদের মধ্যে একজন। বলিউডে ননস্টপ একের পর এক হিট হিন্দি মিউজিক অ্যালবামে গান গাইছেন। নেহা কক্করকে কেউ আবার বলে ওঠে রিমেক কুইন। নেহার গান মানেই এখন বলিউডের পুরোনো হিট গান রিমেক করা ৷ বিশেষ করে রিমেক সিঙ্গেলে বরাবরই শীর্ষে জায়গা করে নিয়েছেন এই মেয়ে। একদিন নেহা গানের জগতে প্রতিষ্ঠার জন্য বেশ কষ্ট করতে হয়েছিল। নেহার বাবা নেহা ও আরো দুই ভাই বোনকে খুব কষ্ট করে মানুষ করেছেন। নিজের স্ট্রাগেলের সময় নেহাকে ভোজনগীতি ও গাইতে হয়েছে। এই শিল্পী নেটিজেনদের হাত ধরেই একদিন গানের সফরে এসেছিলেন। তাই তিনি আপকামিং গায়ক গায়িকাদের স্ট্রাগেল বুঝতে পারেন। নেহার মন সত্যি কুইনের মতো দয়ালু বললে কিছু কম নয়।

সম্প্রতি নেহা বাংলার গৃহবধূর খোলা গলায় গাওয়া গানে মজলেন। তাঁর কন্ঠে নিজের গান শুনে আবেগ প্রবণ হয়ে উঠলেন নেহা। সম্প্রতি ইউটিউবে শেয়ার করা একটি ভিডিয়োতেদেখা যাচ্ছে, নেহা বলছেন, জনপ্রিয় হিন্দি গান ‘মিলে হো তুম হামকো’ গানটি তাঁর সবচেয়ে প্রিয়। কারণ এটি তাঁর ভাই টনির লেখা। এবার তাঁরই নিজের গাওয়া প্রিয় গানটি অন‍্য এক অনামী শিল্পীর কন্ঠে শুনে মুগ্ধ হলেন নেহা।

এই অনামী শিল্পী হলেন চাকদহের বাসিন্দা বিপাশা দাস। স্বামী সন্তানকে নিয়ে টিনের চালে অভাবের সংসার। বিপাশার একটি চায়ের দোকান হল গোটা পরিবারের সম্বল। মাটির উনুনে চা বানানোর সাথে রেডিয়োতে গান শোনেন। আর এই গান শুনেই গুনগুন করেন বিপাশা। হাজার আর্থিক অভাবের মধ্যেও এই গান বাজনা হল বিপাশার একমুঠো আনন্দ।

বর্তমানে এই লকডাউনে আর সোশ্যাল মিডিয়ার দৌলতে এই চাকদহের বিপাশাকে অনেকেই চেনেন।
কোনদিনই গান শেখেন নি বিপাশা দাস। কিন্তু গান শুনে অসাধারণ গান গান গান এই অনামী শিল্পী। ঈশ্বরপ্রদত্ত কন্ঠসুর যেন তাঁর। নিজের এই প্রতিভাকে অন্তরালে না রেখে আনন্দের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের কন্ঠসুর প্রকাশ‍্যে এনেছিলেন বিপাশা। লতাকন্ঠী সুরে গাওয়া গান দিয়ে জয় করে নিয়েছিন সকলের মন। তার সুর জয় করে নিয়েছে শুধু বাংলার মানুষকে নয় অন্যানদের ও।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিপাশা দেবী নেহার জনপ্রিয় গান ‘মিলে হো তুম হামকো’ খোলা গলায় সাবলীল ভাবে গাইছেন এই গান বেশ হিট হয়। এমনকি নেহার চোখ ও এড়ায়নি। তাঁর অপরূপ সুন্দর গানের সুর মাতিয়ে দিয়েছে নেহা কাক্কার সহ প্রত্যেকটি মানুষের মনকে। নেহাও প্রশংসায় পঞ্চমুখ। তাহলে কি নেহার হাত ধরেই বিপাশা দেবী একটি সুযোগ পাবে। এখন এটাই দেখার।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026