ভাইরাল & ভিডিও

Ranu Mondal: পর্দায় নিখুঁত অভিনয়ের জন্য শ্যুটিংয়ের আগে বাস্তবের রানুর সাথে দেখা করলেন অভিনেত্রী ঈশিকা! মুহূর্তে ভাইরাল

কথায় আছে,প্রতিভা কখনও চাপা থাকে না। একদিন না একদিন তা আত্মপ্রকাশ ঘটবেই। এই কথাটা শুধু কথার কথা নয় বাস্তবেও সম্ভব তা প্রমাণ করে দেখিয়েছিলেন রানাঘাটের বৃদ্ধা রানু মণ্ডল। রেল স্টেনের প্লাটফর্ম থেকে সুদূর মুম্বই পাড়ি ছিল তাঁর প্রমাণ। তবে এই জার্নি-টা রূপকথার মতো শোনালেও বাস্তবে কিন্তু রানুর এই মুম্বাই সফর ছিল বেশ কঠিন। এহেন রানুকে এবার দেখা যাবে সেলুলয়েডের পর্দায়৷ তাঁকে নিয়ে নয় বরং তাঁর লড়াকু জীবন-কহানি নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক৷

রানাঘাট স্টেশন থেকে গানের হাতে খড়ি। একটা গানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা বনে গিয়েছেন লতাকণ্ঠী রানু। পাড়ি দিয়েছিলেন মুম্বই মায়াপুরীতে।। রানাঘাট ষ্টেশনের প্ল্যাটফর্মে বসে গান করে দিনাতিপাত করা রানু মণ্ডলের সেই বলিউড যাত্রা ছিল বেশ রোমহর্ষক৷ পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে দুটি গান প্লে-ব্যাকও করেছেন তিনি। তার মধ্যে ‘তেরি মেরি প্রেম কহানি’ গানটি বেশ হিট হয়। তেমনি সেই গান নিয়েই রানুকে কটাক্ষ করা শুরু করেছিলেন নেটিজেনরা।

অবশ্য এই সমস্ত এখন অতীত। অনেকে মনে করেছিলেন রানুকে আর স্টেশন চত্ত্বরে হাত পাততে হবেনা। তবে লকডাউন আর করোনা সব পালটে দিল। ‘ধরাকে সড়া জ্ঞান’ নয়, বরং আকাশকে সাক্ষী মনে করে নিজের খুপড়িতে ফিরতে হল। স্থানীয় কিছু সহৃদয় মানুষ ও ক্লাবের সাহায্যেই এখন কোনোমতে দিন কাটছে তাঁর। বিগত এক বছর ধরেই রানু মণ্ডলকে নিয়ে সিনেমা তৈরি করার পরিকল্পনা করছেন পরিচালক হৃষীকেশ মণ্ডল। নতুন সিনেমার নাম হবে ”মিস রানু মারিয়া। বেশ কয়েকটি গান থাকবে এই সিনেমাতে। যে গানগুলি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরজিৎ, সিধু এবং নীলাকাশ। আগামী নভেম্বর থেকেই শুরু হতে পারে শুটিং।

অবশেষে শুরু হতে চলেছে এই সিনেমার কাজ৷। বলিউডে তৈরি হতে চলেছে রানু মণ্ডলেরের বায়োপিক। হৃষীকেশ মণ্ডল পরিচালিত এই ছবিতে রানু চরিত্রে দেখা যাবে সেক্রেড গেমস খ‍্যাতঅভিনেত্রী ঈশিকা দে’কে। এবার পর্দায় নিখুঁত ভাবে রানুর চরিত্রটি তুলে ধরার পূর্বে বাস্তবের রানুর সঙ্গে দেখা করলেন পর্দার রানু। সম্প্রতি রানুর সঙ্গে দেখা করতে তাঁর রানাঘাটের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। একসঙ্গে দুজনেবগানের অনুশীলন করলেন, রানুকে জড়িয়ে ধরে ছবি তুললেন। সেসব ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করতেই নিমেষে ভাইরাল।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঈশিকা জানান, এই দিন একসঙ্গে গান গেয়েছেন দুজনে। খুব মজা হয়েছে। এই দিন তিনি অনেক কিছু জানতেও পেরেছেন রানুর সম্পর্কে। এর আগে একবার ভিডিও কলে দুজনের কথা হলেও সামনাসামনি সাক্ষাৎ এই প্রথম হয়৷ এমনকি রানু নাকি ইশিকাকে ছাড়তেই চাইছিলেন না। ঈশিকা এই দিন আরো জানান, রানুর চরিত্রে অভিনয় শুরুর আগে নিজেকে তৈরী করার জন্য মনোবিদের পরামর্শ নিয়েছিলেন পাশাপাশি দীর্ঘদিনের বন্ধু কমলিকা মুখোপাধ‍্যায়ের সঙ্গেও আলোচনা করেন তিনি রানুর সঙ্গে দেখা করার আগে। বন্ধুর পরামর্শ মেনেই একেবারে সাধারন সাজে ঈশিকা রানুর বাড়ি যান। আর তাতেই তাঁকে কাছে টেনে নিয়েছেন রানু।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026