শ্রাবন্তী চ্যাটার্জি! নিজের জীবনে যত চড়াই উৎরাই
হোক না কেন নিজের জীবনের প্রিয় মানুষদের সাথে ভালোবাসায় থাকতে ভালোবাসেন। আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেম। তবে নিজের জীবনের এতো বিতর্ক রয়েছে, যে ট্রোলাররা সুযোগ পেলেই অভিনেত্রীকে রে রে করে তেড়ে আসেন। অবশ্য এসবে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। বরং নিজেকে নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী।
এখন অভিনেত্রীর পায়ের তলায় যেন সর্ষে রয়েছে। কোনোভাবেই নিজের ঘরে মন টিকছে না অভিনেত্রীর। দুর্গা পুজোর শুরুটা নিজের তিলোত্তমাতে করলেও মহাষ্টমীর অঞ্জলি দিয়েই পাহাড়ের কোলে পালিয়ে গেলেন নায়িকা। অষ্টমীর দিনই নিজের শহর ছেড়েছেন শ্রাবন্তী। তবে অভিনেত্রীর গন্তব্য এখনো অজানা, তবে এই মনোরম পাহাড়ি এলাকা থেকে একের পর এক ছবি আর ভিডিও পোস্ট করে চলেছেন শ্রাবন্তী।
মঙ্গলবারও অভিনেত্রী নিজের একাধিক ছবি শেয়ার করেছিলেন কখনও নিজের পোস্টে তো কখনও স্টোরিতে। লোকেশনের কথা উল্লেখ না হলেও বোঝা যাচ্ছে তিনি এই মুহূর্তে রয়েছেন সাউথ ইন্ডিয়ার কোনও এক বিলাসবহুল রিসর্টে রয়েছেন। শেয়ার করা ছবিতে অভিনেত্রীকে দেখা গেল কালো শর্টস আর টিশার্টে আর কালো রঙের রোদ চশমা আর স্লিপার।এই দিন তিনি ক্যপাশানে লিখলেন, ‘ঈশ্বরের সৃষ্টিকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানান’ ক্যাপশনে বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি। যা তোলা হয়েছে রিসর্টের মধ্যেই।
আর তার মধ্যে একটা ছবিতে দেখা যাচ্ছে পায়ে স্লিপার পরেই গণেশ মূর্তির ওপর বসে আছেন তিনি। আর ব্যাস তারপরেই শুরু হয় নানান কটাক্ষ। নানা মুনির বিরূপ মন্তব্য পরতে থাকে এই ছবি ঘিরে। শুধু তাই নয় হিন্দু ধর্মের অবমাননা করার অভিযোগও ওঠে অভিনেত্রীর ওপর। এক জনৈক মহিলা এই ছবিতে মন্তব্য করে লিখেছেন, ‘লজ্জা বোধ সব কিছু হারিয়ে গেছে, জুতো পরে গণেশ ওপর বসে পড়েছো, নিজেকে হিন্দু বলে পরিচয় দিও না। বেহায়া মহিলা।’ তারপর থেকে একাধিক কমেন্টে জুতো পরে ঠাকুরের ওপর বসায় তাঁকে একপ্রকার তুলোধনা করেছেন অভিনেত্রীকে।
অবশ্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শব্দটার সাথে সুপরিচিত অভিনেত্রী। বরাবরই নানা ধরনের কুকথা শুনে আসতে হচ্ছে অভিনেত্রীকে। বিশেষত তিনি তিনবার বিয়ে করাতে কম কথা শোনেননি। তৃতীয়বার বিয়ে ভাঙা নিয়ে নানান কথা শুনেছেন। কিছুদিন আগে মহালয়ার দিন দেবী দুর্গার সাজেছবি দিয়েছিলেন। যাতে বলা হয়েছিল, ‘আপনি দুর্গা নন, আপনি দ্রৌপদী’! তবে বরাবরই ট্রোলের পাত্তা দেননা অভিনেত্রী। নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…