বিনোদন

Kajal Aggarwal: দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন দক্ষিণী স্টার কাজল আগরওয়াল

দক্ষিণী স্টার দক্ষিণেশ্বরে! মা ভবতারিণীর পুজো দিলেন দক্ষিণী আর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল । শুধু তিনি একা নন অভিনেত্রীর সঙ্গী হয়েছিলেন স্বামী গৌতম কিচলু ও তাঁর গোটা পরিবার। কাজলের ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এল দক্ষিণেশ্বরে পুজো দিতে আসার ঝলক। গঙ্গার সামনে দাঁড়িয়ে পরিবারের সকলের সঙ্গে হাসিমুখে পোজ দিলেন অভিনেত্রী। যেটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “ভোরের আশীর্বাদ”।

শুধু অভিনেত্রী নন, তাঁর স্বামী গৌতম কিচলুও মাকে উৎসর্গ করার পর লাল জবার একটি ছবি ইনস্টাগ্রামে সকলের অনুগামীর সঙ্গে শেয়ার করে নিয়েছেন। এই ছবির ক্যপাশানে লিখেছেন, ‘মা কালীর চরণে দেওয়া একটি প্রস্ফুটিত জবার থেকে সুন্দর ফুল আর কী হতে পারে। একটা ঐশ্বরিক অনুভূতি।” 

২০০৪ সালে ‘কিউ…হো গয়া না’ দক্ষিণী ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন কাজল। পরবর্তী সময় দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও আরো অনেক সিনেমাতে অভিনয় করে সাফল্য পান অভিনেত্রী। এর পরে বলিউডেও একাধিক কাজ করেন তিনি। ‘সিংহম’, ‘স্পেশ্যাল ২৬’-এর মতো সফল ছবিতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। শোনা
যাচ্ছে, কাজল আগরওয়াল নিজের পরবর্তী ছবির শ্যুটিংয়ের জন্য এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন। প্রসঙ্গত কাজল মূলত দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২০-র ৩০ শে অক্টোবর নিজের দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী কাজল আগরওয়াল। ধুমধাম করেই বিয়ে করেন এই লাভ বার্ডস। এরপর মালদ্বীপে বিলাসবহুল মধুচন্দ্রিমা উদযাপন করেন। এখন মন দিয়ে সংসার আর অভিনয় দুই কাজ করছেন কাজল।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026