বিশ্বের প্রত্যেকটি মেয়ের কাছে বাবা সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। বাবার বিকল্প কখনোই হতে পারেনা। কোন মেয়ের কাছে তার বাবা মানে ভালবাসার একটা অন্য জায়গা। সে চলচ্চিত্র অভিনেত্রী হোক কিংবা কোন সাধারণ মানুষ সবার ক্ষেত্রেই বাবার সংজ্ঞাটা একই। দীর্ঘ ১১ বছর আগে আজকের দিনেই বাবাকে হারিয়ে ছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ বাবার মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে বাবাকে নিয়ে একটা খোলা চিঠি লিখলেন টলিউড ক্যুইন’ ঋতুপর্ণা।
এই পোস্টে বাবার সঙ্গে তিনি একটি ছবি শেয়ার করেছেন যে ছবিতে দেখা যাচ্ছে ঋতুপর্ণা তার বাবার পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং দুজনের মুখেই হাসি। বাবার প্রতি এই চিঠিতে তিনি নিজের মনের সমস্ত কথা একেবারে উজাড় করে দিয়েছেন। তিনি প্রকাশ্যে জানিয়েছেন আজও তিনি তার বাবাকে মিস করেন। তার প্রত্যেকটি লেখায় বাবার প্রতি তার ভালোবাসার প্রমাণ উঠে আসে।
তিনি বাবার খিল খিল করা হাসির শব্দে এখনো শুনতে পান বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন এখনো সবকিছুতে তিনি বাবাকে খুঁজে পান, যদিও তিনি বাবার সেই ফোন কল মিস করেন। তার জীবনের অনেক কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছেন তার বাবা। তাই আজও তার বাবা তার সবথেকে বড় ভালোবাসা জায়গাটা দখলকরে রয়েছেন।
আপাতত অভিনেত্রী ব্যস্ত রয়েছেন অন্তর্দৃষ্টি ছবির শুটিংয়ের জন্য। স্প্যানিশ ছবি জুলিয়াস আইস এর বাংলা রিমেক হলো অন্তর্দৃষ্টি সিনেমা। এই সিনেমায় পরিচালনার কাজ করছেন কবির লাল। এছাড়া ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক এখানে আকাশ নীল এর ডাক্তার উজান চ্যাটার্জীর ভূমিকায় অভিনয় করা টলিপাড়ার হার্টথ্রব শন বন্দ্যোপাধ্যায়। এছাড়া অভিনেতা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আমরা দেখতে পেতে চলেছি। আপাতত এই ছবির শুটিং করতে ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…