টলিউড

Srabanti Chatterjee: ‘ও আমাকে ছুঁয়েও দেখেনি’, অভিযোগ রোশন-পত্নী শ্রাবন্তীর? ভাইরাল ভিডিও

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিং এখন টলিপাড়ার হটকেক। এদের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েনের খবর এখন সকলেরই জানাআগের দুটো বিয়ে ও টেকেনি শ্রাবন্তীর। হঠাৎ করে সকলকে চমকে দিয়ে ২০১৯-এর জুন মাসে গোপনে পঞ্জাবের এক গুরুদ্বারে বিয়ে করেছিলেন অভিনেত্রী। প্রথম প্রথম তৃতীয় বরের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে ভরা থাকত অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার দেওয়াল। তৃতীয় বিয়ে নিয়ে নানান ভাবে ট্রোলড হতে হয় অভিনেত্রীকে। তবে কোনোদিন তা পাত্তা দেননি অভিনেত্রী।

গত বছর অক্টোবর থেকে আলাদা থাকছেন শ্রাবন্তী আর রোশন। মাত্র ১৭ মাস সংসার করেছেন রোশন-শ্রাবন্তী। তবে এর মাঝে স্ত্রীকে নিজের কাছে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন রোশন। যেখানে তিনি জানিয়েছেন আগে আলাদা থাকলেও এখন তিনি একসাথে থাকতে চান, সংসার করতে চান। অভিনেতা-স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তিনি বেশ কয়েক মাস ধরেই আলাদা থাকছিলেন। চলত মাসের ১৪ জুলাই বুধবার সেই দেওয়ানি মামলার শুনানি ছিল।

কিন্তু আদালতে অনুপস্থিত ছিলেন শ্রাবন্তী স্বয়ং। তাহলে কি তিনি রোশনের সাথে পুনরায় ঘর বাঁধতে চাননা? তবে শ্রাবন্তীর আইনজীবী আদালতে উপস্থিত হয়ে নিজের মক্কলের তরফে কিছুটা সময় চেয়ে নিয়েছেন। তবে এখন টলিপাড়াতে নতুন গুঞ্জন শ্রাবন্তী নাকি চতুর্থ প্রেমে মজেছেন। অভিনেত্রীর নতুন চর্চিত প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী বলে এক ব্যবসায়ী। এই অভিরুপ শ্রাবন্তীর পড়শী কুটুম। কিছুদিন আগেই নাকি তিনি সেরে ফেলেছেন আংটি বদলের অনুষ্ঠান। এখন শুধু অপেক্ষা রোশনের ডিভোর্সের তাহলে বিয়েটা সেরে নেবেন।

যদিও নানান বিতর্কের মাঝে নিজের ব্যক্তিগত জীবনে বেশ সুখেই আছেন অভিনেত্রী। সম্প্রতি৷ হইচইতে মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত দুজনে। অভিনেত্রী কাজ আর নিজের ব্যক্তিগত জীবনের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। শনিবার ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেন শ্রাবন্তী। কালো কাঁধ খোলা পোশাকে হটনেসে উত্তাপ ছঁড়ালেন নেটমাধ্যম। লাস্যময়ী ভঙ্গিতে নতুন ট্রেন্ড ‘মে পানি পানি হো গেয়ি’-র গাবের ‘উসনে মুঝে ছুয়া ভি নেহি’ লাইনে নতুন রিল ভিডিও বানাতে দেখা গেল শ্রাবন্তীকে। যদিও তা শেয়ার করে মিশ্র প্রতিক্রিয়া পেলেন। নুসরত জাহান, মিমি দত্তের মতো অভিনেত্রীরা প্রশংসা করলেন শ্রাবন্তীর। তবে অনেকে কুকথা শোনাতে ও ভোলেনি। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026