বিনোদন

বিয়ের সাড়ে ৪ বছর পর, ভাত কাপড়ের ছবি শেয়ার করলেন অভিনেত্রী মধুবনী

রাজা-মধুবনী এই জুটিকে কে না চেনে। টেলিপাড়ার মিষ্টি কাপল। প্রথম ধারাবাহিক ভালোবাসা ডট কম। এই ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পায় এই জুটি। ওম -তোড়া রিল জুটি থেকে বাস্তব জীবনে রাজা মধুবনীর জুটিকে আরো বেশি ভালোবাসে বাঙালী দর্শক। এই জুটির প্রেম পর্ব ছিল বেশ মজার। ধারবাহিকের সেটেই চলতো তুমুল ঝগড়া। তবে ঝগড়া করতে ভালোবাসা বাড়ে। কিছুদিন প্রেম করে ২০১৭ সালে সাতপাকে বাধা পড়ে এই জুটি।

বিয়ের ৪ বছর পর প্রথমবার বাবা মা হন মধুবনী-রাজা। গত বছর পুজোর সময়ে নানান দেবতার নাম করে এই সুখবরটি বলেই ফেলেন মধুননী। ৯ মাস অপেক্ষা করার পর গত ১০ এপ্রিল মধুবনির কোল আলো করে পুত্রসন্তানের জন্ম হয়, পুত্রের জন্মের পরেই রাজা সোশ্যাল মিডিয়ায় ছেলের একটি ছবি দিয়ে পোস্ট করে সবাইকে জানান দেয় যে তাঁর ছেলে হয়েছে, তবে ছেলের মুখ কায়দা করে ইমোজি বসিয়ে দিয়েছিল রাজা।

তিনমাসে রাজা ও মধুবনী এখনো তাঁদের ছেলের ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি। কিন্তু তাঁদের ছেলের নাম রেখেছেন ভগবান কৃষ্ণের নামানুসারে ‘কেশব’। সেটা জানিয়েছেন এই জুটি তাঁর অনুরাগীদের। তবে ছেলের সাথে কাটানো নানান মুহূর্ত শেয়ার করে থাকেন এই জুটি। কিন্তু কেশবকে এখনো পুরোপুরি সামনে আনেননি। তবে অনেকদিন হল মধুবনী অভিনয় থেকে বিরতি নিয়েছেন। অভিনয় থেকে বিরতি নিলেও তিনি এখন ব্যবসায়ী।উত্তর কলকাতার আহেরিটোলায মধুবনির একটি বিউটিপার্লার আছে। ছেলে আর বিউটি পার্লার নিয়ে বেশ ব্যস্ত। অন্যদিকে রাজাও ‘খড়কুটো’ ধারাবাহিক নিয়ে বেশ ভালোই রকম ব্যস্ত।

ছোট্ট একরত্তিকে নিয়েই দিনরাত কেটে যাচ্ছে মধুবনি ও রাজার জীবন। ‘কেশব’ কে পেয়ে রাজা ও মধুবনীযে কতটা খুশি তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ছেলেকে পেয়ে ওম তোড়ার ভালোবাসাতে কোনো ভাঁটা পড়েনি। বরং এদের দুজনের ভালোবাসা বেড়ে গিয়েছে। সম্প্রতি নিজের পুরোনো স্মৃতিতে মজলেন অভিনেত্রী। বিয়ের সাড়ে চার বছর পর মধুবনী নিজের বৌভাতের ভাত-কাপরের কিছু ছবি পোস্ট করলেন। যেখানে দেখা যাচ্ছে, সবুজ তাঁতের শাড়ী পরে, সিঁথিভর্তি সিঁদুর পরে এক্কেবারে বরের হাত থেকে ভাত-কাপড়৷ তুলে নিচ্ছেন তিনি। এই সব ছবিনিজের ইনস্টাগ্রামে পোস্ট করে পুরোনো দিনের স্মৃতিস্মরণ করলেন। অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026