বিনোদন

Kangana Ranaut:‘জয় সিয়ারাম’, নতুন সিনেমার নাম ঘোষণা করলেন বলিউডের ক্যুইন

এবার সীতার চরিত্রে দেখা পাওয়া যাবে বলিউড ক্যুইনের। হ্যাঁ ঠিক ধরেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউতের কথা বলছি। আর এই সুখবর অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এমনই ঘোষণা করলেন বলিউড কুইন। তাঁর অভিনীত থালাইভি খুব একটা মন জয় করতে পারেনি সিনেপ্রেমীদের। আইএমডিবি রেটিং ১০ এর মধ্যে মাত্র ৫.৪। সিনেমাহলে এখনও রমরমিয়ে চলছে ঠিকই। তবে সমালোচনাও কম হচ্ছে না সিনেমাটি নিয়ে।

এর মাঝেই ‘সীতা, দ্য ইনকারনেশন’ সিনেমাতে সীতা সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেন বলিউড ক্যুইন। আর নিজেই তা ঘোষণা করলেন। কঙ্গনা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সীতার পোস্টার পোস্ট করে লিখলেন, ‘ দেবাবতার সীতা। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গর্বিত। অসাধারণ প্রতিভাবান একটি দলের সঙ্গে কাজের সুযোগ পেয়েও ভাল লাগছে৷ সীতা-রামের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। জয় সিয়ারাম।’ এরপর অনুগামীরাও অভিনেত্রীর এই নতুন পথচলাতে শুভেচ্ছা জানিয়েছেন।

শুধু বি-টাউন নয়, গোটাদেশ জানে, কঙ্গনা রানাওয়াত নিজেকে একজন হিন্দু-জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেন। নেটিজেনদের একটা বড় অংশ মনে করেন, তিনি রাজনৈতিক দিক দিয়ে বিজেপির সমর্থক। তাই কাজেই তাঁর মুখে ‘জয় শ্রী রাম’ কিংবা সস্ত্রীক শ্রীরামচন্দ্রের নাম নেওয়া অস্বাভাবিক কিছু নয়৷ তবে এবার সরাসরি সীতার চরিত্রেই দেখা যাবে কঙ্গনাকে।

এই সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অলৌকিক দেসাই। সিনেমাটির গল্প লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। এক্ষেত্রেও সহায়তা করেছেন অলৌকিক দেসাই। সংলাপ লিখেছেন মনোজ মুন্তাশির। আর এই ছবিটি প্রযোজনা করছে, ‘এ হিউম্যান বিইং’ এর প্রোডাকশন হাউস। ‘সীতা, দ্য ইনকারনেশন সিনেমাটি হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কানাড়া, মালয়লামে এই ছবি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। ছবির পরিচালক অলৌকিক দেশাই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘যাঁদের মনে বিশ্বাস আছে তাঁদের সারা বিশ্ব সাহায্য করে। এখনও পর্যন্ত বাস্তবে এই চরিত্রকে নিয়ে সেই রকম কোনও ছবি হয়নি। সীতার চরিত্রে কঙ্গনাকে পেয়ে তিনি খুব খুশি।তিনি নিশ্চিত যে এই ছবির মধ্যে দিয়ে সকলের চিন্তাধারা আর দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে’।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026