বিনোদন

Sandy Saha: মা উড়ালপুলে গাড়ি রেখে নাইটি পরে উদ্দাম নাচ, মুখ খুললেন ইউটিবার স্যান্ডি সাহা

এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট ওর এন্টারটেইনমেন্ট.. এই জনপ্রিয় শব্দটি এই ইউটিউবারের সাথে ওতোপ্রোতো ভাবে যুক্ত। বিনোদনের বেতাজ বাদশা হলেন স্যান্ডি সাহা। তবে এই বাদশা সাধারণ মানুষেকে বিনোদন দিতে গিয়ে পড়লেন বিপদের মুখে। সোমবার বৃষ্টিভেজা শহরে নাইটি পরেই মা উড়ালপুলের উপর চলে গিয়েছিলেন স্যান্ডি। ব্রিজের উপর নেচে একটি কনটেন্ট ভিডিও করে আপলোড করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিয়োটি দেখে মানুষ এন্টারটেইনমেন্ট হলেও এই ভিডিও ঘিরে শুরু হয় বিতর্ক।

বিষয়টি শুধু আর বিতর্কে থেমে নেই এক্কেবারব লালবাজারের র্যাডারে আসে। তবে স্যান্ডির নামে কোনো অভিযোগ নেই অভিযোগ আছে যে ক্যাবে করে স্যান্ডি মা উড়ালপুলে যায় সেই ক্যাব চালক আর মালিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, উড়ালপুলের উপর গাড়ি থামানোর অভিযোগ্ব স্যান্ডির ক্যাবের চালক এবং মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তিলজলা ট্রাফিক গার্ড। প্রথমে স্যান্ডির নামে লিখিত অভিযোগ না থাকলেও স্যান্ডির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলেই শোনা যাচ্ছে ।

এর মাঝেই স্যান্ডির গাড়ির চালক সংবাদমাধ্যমে জানিয়েছেন যে তিনি ইউটিউবার স্যান্ডি সাহাকে বারবার গাড়ি থেকে নামতে বারণ করেছিলেন। কিন্তু, তবু স্যান্ডি কোনও কথা তাঁর শোনেননি। এর মধ্যে স্যান্ডি এক সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর বিরুদ্ধে এই অভিযোগ পুরোপুরি মিথ্যে। তিনি আরো বলেন, তিনি সত্যি জানতেননা কোনও ফ্লাইওভারে নামা যায় না বা সেখানে নাচাও যায় না বলে এমন য কোনও নিয়ম আছে। আর তিনি সতর্ক হয়েই উড়ালপুল পারাপার করেছিলেন। যদি তিনি কোনো নিয়ম ভেঙে থাকেন, তাহলে তাঁর যা যা করণীয় তাই তিনি করবেন। আর পুরোটাই তিনি নিয়ম না জেনেই করেছেন। আর ফ্লাইওভারে না নামার জন্য ফ কোনও নিষেধাজ্ঞার সাইন বোর্ড তিনি দেখেননি।

তবুও নিজের না জানাটা তিনি ভুল বলে মনে করছেন। তিনি আরো বলেন, যদি না জেনে কোনও ট্রাফিক আইন ভেঙে থাকেন, তাহলে তার পরিপ্রেক্ষিতে যা যা করা উচিত, তাই তিনি করবেন । আর চালকের অভিযোগ শুনে স্যান্ডি জানান,
ড্রাইভারের কথা পুরোটাই মিথ্যে। বরং তিনি ক্যাব চালককে জানান, মা উড়ালপুলে গাড়ি দাঁড় করাতে তিনি একটা ভিডিও করবেন। তিনি গাড়ি ড্রাইভ করেননা তাই তাঁর সঠিক ট্রাফিক আই জানা নেই। স্বাভাবিকভাবেই তিনি এই নিষেধাজ্ঞার কথা জানতেননা। চালক যখন জানতেন, তখন তাহলে তাঁকে গোটা বিষয়টি অবহিত করা উচিত ছিল কিন্তু তিনি সেটা করেননি। বরং তাঁকে বলেছিলেন কোনও অসুবিধা নেই। এরপরে তিনি নেমে যান এবং নাচানাচি করে ভিডিয়োটি বানান। আর তিনি আরো বলেন, সে তো তিনি সবসময়ই রাস্তায় বেরলে নাচানাচি করি। তবে তিনি আমাকে নিষেধ করেছিলেন এটা ভুল কথা। বরং এই ভিডিয়োটি তাঁর ভালো লেগেছে এমনটাই বলেছিলেন।

স্যান্ডি আরো জানান, ক্যাব ড্রাইভার গরিব মানুষ। কেসের দরুন যদি কোনও অর্থ সাহায্য লাগে, তিনি অবশ্যই তাঁর পাশে দাঁড়াবেন।তিনি চাননা কোনো কারণে তাঁর লাইসেন্স বাতিল হোক বা তাঁর জন্য কোনও ক্ষতি হোক। তবে ড্রাইভারকে আসল কথা স্বীকার করে নিতে হবে। ক্যাব চালক স্যান্ডিকে ওয়ার্ন করেননি, সেটা পরিষ্কার করে বলে দিতে হবে’। আর পুলিশের কাছে আবেদন জানিয়ে স্যান্ডি জানান, ‘ক্যাবচালক খেটে খাওয়া মানুষ। তাই ওঁর লাইন্সেস যাতে বাতিল না করা হয় সেই আর্জি করেছেন। আর তিনি সকলের উদ্দেশ্যে জানিয়েছেন, তিনি নিয়ম না জেনে এই ভুল কাজ করেছেন তাই তাঁকে না দেখে উড়ালপুলের মাঝে এরকম ঝুঁকি না নেয়। তিনি সতর্কতা নিয়ে এই কাজ করলেও এই কাজ করা উচিত হয়নি বলে স্বীকার ও করেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026