মাতৃত্ব, কোয়ারেন্টাইন, লকডাউন সব মিলিয়ে কোয়েল মল্লিক লাইট-ক্যামেরা- অ্যাকশন থেকে অনেক ক্রোশ দূরে ছিলেন। এখন তিনি ৫ মাসের পুত্র সন্তানের মা ও কোভিড-মুক্ত। সদ্য জুম্বা প্র্যাকটিসের একটি ভিডিও অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই কোয়েলের অনুরাগীরা খুশি এবং তাঁরা আন্দাজ করে ফেলেছিলেন যে কোয়েল হয়তো কাম ব্যাক করবেন।
যেই ভাবা সেই কাজ। কোয়েল মল্লিক আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি হতে চলেছেন। গর্জাস লাল সালোয়ারে সেজেছেন অভিনেত্রী। পুরনো দুনিয়ায় ফেরার অভিজ্ঞতা ভাগ করতে পেরে কোয়েল জানান, ‘‘কত দিন পর আবার শুটিং করছি। গত বছর পুজোয় ছবি মুক্তির পর অনেক দিনের অবসর ছিল। শুটের মধ্যে ছোট্ট একটা ব্রেক পেয়েছি। এই সুযোগে সবার সঙ্গে আমার আনন্দ ভাগ করে নিলাম।’’
গত বছর অভিনেত্রী শেষ কাজ করেছিলেন, তখন পুজোর সময় মুক্তি পেয়েছিল ‘মিতিন মাসি’।এরপরেই সন্তানসম্ভবা হন কোয়েল।
এবারে জুম্বা করে ফিটনেস আগের জায়গায় এনে টলি পাড়ায় পা রাখেন। উল্লেখ্য, ২৮ অক্টোবর কোয়েল ভার্চুয়াল উদ্বোধক হিসেবে থাকবেন উত্তর আমেরিকার শিকাগো শহরের ‘ছবিঘর’ স্বেচ্ছ্বাসেবী আয়োজিত বাংলা চলচ্চিত্র উৎসবের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…