হ্যাঁ কথাতেই আছে, কোন কাজ ছোট নয়। এবারে সেটা প্রমাণ করলেন এক বলিউডের বিখ্যাত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। জনপ্রিয় টিভি সিরিয়াল বালিকা বধূতে তাঁকে দেখা গিয়েছে। কখনও আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের হিসেবে কাজ করেছেন যশপাল শর্মা, রণদীপ হুডাদের সঙ্গেও। বর্তমানে তিনি সবজি বিক্রি করছেন আজমগড়ের সবজি বাজারে। মুম্বই এবং ভোজপুরি সিনেমা জগতে একটি পরিচিত মুখ হলেন পরিচালক রাম বৃক্ষ গওর।
করোনা সংকটে জীবিকা হারিয়েছেন অনেকে। কেউ কেউ নতুন জীবিকায় প্রবেশ করেছেন। তেমনই, পরিচালক রাম বৃক্ষ গওরের হাতেও কোন কাজ ছিল না। শ্যুটিং বন্ধ,হাতে কাজ নেই,তাই অভাবের তাড়নায় দিনগুজরানের জন্য সবজি বিক্রিকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন বালিকা বধূ ধারাবাহিকের অন্যতম পরিচালক।
পরিচালকের ঘরে স্ত্রী ও একটি ছেলে আছে। শ্যুটিং দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সবজি বিক্রি করেই ছেলের পড়ার খরচ তুলছেন তিনি। সংবাদ সংস্থা আইএএনএসকে (IANS) তিনি জানান- “আমি এই ব্যবসার সঙ্গে ভালোভাবেই পরিচিত। আমার বাবা এই কাজ করেছেন দীর্ঘদিন। তাই আপতত ঠেলা গাড়িতে আমি সবজি বিক্রি করছি। আমার কোনও লজ্জা বা দুঃখ নেই। মুম্বইতে আমার নিজের বাড়ি রয়েছে। আমি নিশ্চয় সেখানে ফিরব। এবং কাজ শুরু করব। এখানে অন্য কোনও কাজের সুযোগ নেই। তাই এই কাজ বেছে নিয়েছি।” এছাড়া তিনি আরও জানান “মুম্বাইয়ে আমার নিজের বাড়ি আছে এবং আমি আত্মবিশ্বাসী যে আমি একদিন ফিরে আসব। ততক্ষণে আমি এখানে যা করতে পারি তা করছি।”
এই প্রসঙ্গে স্বামীজির একটি বাণী শেয়ার না করে উপায় নেই। যোগী রাজ্যে এমন প্রতিভাবান মানুষের অনেকে কদর করেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হন এই পরিচালক। তাঁর চিন্তা ভাবনা, কাজ যথেষ্ট প্রেরণামূলক তা তিনি প্রমাণ করেছেন এই মহামারীর সময়েও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…