সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।
মেষ– আত্মবিশ্বাস থাকলে শারীরিক কি মানসিক প্রতিকূলতা জয় করা সম্ভব। আজ থেকে সঞ্চয় শুরু করতে পারেন। মেজাজ ভালো না থাকলে পরিবারের সঙ্গে অযথা কথা বলতে যাবেন না, এতে সমস্যা তৈরি হবে।
বৃষ– দিনটা বেশ মজা কৌতুকে কাটবে। কেনাকাটায় যাওয়ার সম্ভাবনা। আজ গুণী ব্যক্তিদের সংসর্গ লাভ হতে পারে।
মিথুন– শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। কোনো অস্ত্রপচার হলে সফল হবে। পরিবার আত্মীয়ের থেকে আর্থিক লাভবান হবেন।
কর্কট– বাড়ির যে কোনো কাজ আজ বিশেষ সাবধানে করুন। কোনো কিছুতে সফলতা না এলে হতাশ হবেন না, দ্বিগুণ পরিশ্রম করুন। আজ কোনো সৎ কাজে সময় বা অর্থ ব্যয় করতে পারেন।
সিংহ– কোনো ভ্রমণ আজ ক্লান্তি এনে দিতে পারে। ব্যবসায়ীরা আজ ভেবে চিন্তে বিনিয়োগ করবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।
কন্যা– শরীর বেশ ভালো থাকবে। আজ বন্ধু বা আত্মীয়ের থেকে কোনো ভালো খবর পেতে পারেন। জিনিসপত্রের প্রতি বিশেষ নজর দেবেন, অন্যথায় ক্ষতির আশঙ্কা।
তুলা– আজ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সম্ভাবনা। তবে নেশা করা থেকে দূরে থাকুন। কোনো বিড়ম্বনার পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ দেবেন না। পরিবারের থেকে বিশেষ যত্ন পেতে পারেন।
বৃশ্চিক– আপনার দীর্ঘদিনের অর্থ সঞ্চয়ের ফলে লাভবান হতে পারেন। আজকের দিনটা প্রেম ভালোবাসার জন্য উপযুক্ত। আপনার রসিক মন পরিস্থিতি মাতিয়ে রাখবে।
ধনু– কোনো গোপন রোগে ব্যথা হতে পারে, চিকিৎসকের পরামর্শ নিতে একেবারে বিলম্ব করবেন না। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে ব্যয়ও বাড়বে। আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থেকে বের হতে গুরুজনের পরামর্শ পাবেন।
মকর– বাবা মায়ের উপদেশ মেনে চললে বিপদ থেকে মুক্তি আসবে। কোনো অসহায় মানুষ আপনার থেকে সাহায্য পেতে পারেন। চাকরির ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সুযোগ।
কুম্ভ– আজকের দিনটা নিজের মত সময় কাটালে ভালো থাকবেন। ধর্মীয় উৎসব নিয়ে মেতে থাকতে পারেন। কর্মক্ষেত্র বা ব্যবসায় অবহেলা আজ ক্ষতির মুখোমুখি করে দিতে পারে।
মীন– চাপ কাটানোর জন্য নিজের মত সৃজনশীল কাজে ব্যস্ত থাকুন। পরিবারের শিশুদের সঙ্গে সময় কাটান। আপনার উদারতার প্রদর্শন করতে পারেন আজ আপনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…