টলিপাড়ার প্রথমসারির মিষ্টি নায়িকা কে জানেন? শ্রাবন্তী চট্টোপাধ্যায়।। নায়িকা তাঁর মিষ্টি হাসি আর নজরকাড়া রূপ নিয়ে টলি ইন্ডাস্ট্রিতে বহাল তবিয়তে রাজ করছেন। হ্যাঁ জীবনে এসেছে একাধিক প্রেম ও বিয়ে। শেষে ঘর বেঁধেছেন এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজ়ার রোশনের সঙ্গে।
এই লকডাউনে নিজের ফ্যানেদের উৎসাহ টিকিয়ে রাখার জন্য অভিনেত্রী বেশ এক্টিভ ছিলেন সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সময় বিভিন সাজে ছবি ও ভিডিও পোস্ট করতে অভিনেত্রী। কিন্তু গোল বাঁধে অন্য জায়গায়। সম্প্রতি, বাংলাদেশের হাই কমিশনারের নিকট অভিযোগ ঠোকেন অভিনেত্রী শ্রাবন্তী। কিন্তু কেন?
বাংলাদেশের বেশ কয়েকটি নম্বর থেকে বহুদিন ধরে অশালীন মেসেজ শ্রাবন্তীকে বিভ্রান্ত করছিলো। অগত্যা, ব্যবস্থা নিতে বাংলাদেশের হাই কমিশনে অভিযোগ করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রী জানান, “যেহেতু আমাদের বাংলাদেশে পরিচিত লোকজন আছেন, তাঁদের মাধ্যমেই বাংলাদেশের হাই কমিশনে অভিযোগ করি। কারণ, অন্যায় দীর্ঘদিন ধরে সহ্য করাটাও তো অপরাধ।” কিন্তু, এরপরেও কি অশ্লীল মেসেজ বন্ধ হয়েছে?
ইতিমধ্যে শ্রাবন্তীর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানেও কিছু নেটিজেন অকথ্য ভাষায় শ্রাবন্তীকে হেনস্থা করেন। একটি কালো ফুল স্লিভ টপ ও একটি প্যান্ট পড়ে পোজ দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরপর বহু কুৎসিত কমেন্ট আসতে থাকে। এবারে শ্রাবন্তী কার কাছে অভিযোগ দায়ের করবেন?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…