বিনোদন

Koyel Mallick: আদুরে ভাইয়ের বিয়েতে সপরিবারে হাজির কোয়েল, দ্বিতীয়ার দিন সাত পাকে বাঁধা পড়লেন ‘সর্বজয়া’ খ্যাত দেবজয়

দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। মা আসতে আর বেশি দেরী নেই। মা দুর্গা আসার আগেই মল্লিক বাড়িতে চলে এল আরো এক নতুন সদস্য। এবছর দুর্গাপুজোতে মল্লিক বাড়িত শুধু ঢাকের বাদ্যি নয় এবারে বিয়ের ফুল ফুটেছে মল্লিক বাড়িতে। মায়ের আরাধনার আগেই মল্লিক বাড়িতে সাজোসাজো বর। ৮ই অক্টোবর দ্বিতীয়ার দিন কোয়েলের খুড়তুতো ভাই দেবজয় মল্লিক নিজের মনের মানুষের সাথে গাঁটছাড়া বাঁধলেন।

পাত্রী কে? পাত্রী টেলিপাড়ার কেউ না তবে টেলিপাড়ার অভিনেতা অভিনেত্রীর প্রিয় নাম। দেবজয়ের মনের মানুষের নাম রূপশ্রী চক্রবর্তী। তিনি পেশায় একজন নিউট্রিশনিস্ট। তিনি অভিনেত্রী না হলেও তাঁর ক্লাইন্টের তালিকায় আছে টলিউডের বহু নামকরা কলাকুশলীরা। দেবজয় হলেন কোয়েলের খড়তুতো ভাই। কোয়েল এখন নিজের সিনেমা বনির প্রচার নিয়ে খুব ব্যস্ত আছেন। যতই তিনি ব্যস্ত থাকুক প্রিয় ভাইয়ের বিয়েতে বাবা-মা ও স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন কোয়েল।

বিয়ের দিন টুকটুকে লাল শাড়িতে সেজে ভাইয়ের বিয়েতে পৌঁছেছিলেন কোয়েল। নিজে দাঁড়িয়ে ভাইয়ের বিয়ে দিলেন বড় দিদি কোয়েল। বড় দিদির গুরু দায়িত্ব পালন করলেন অভিনেত্রী৷ দিদির মতো দেবজয় নিজেও একজন অভিনেতা। বর্তমানে জি বাংলায় ‘সর্বজয়া’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি। দুষ্টু মনোশিতের চরিত্রে দেখা যাচ্ছে দেবজয়কে। বিয়ের দিন পর্দার মনোশিত ছিলেন গুড বয়।

প্রেম নয় বাড়ি থেকে সম্বন্ধ করে বিয়ে হয়েছে রূপশ্রী-দেবজয়ের, আর সেই পাকা দেখা নাকি বহু বছর আগেই সারা ছিল। রূপশ্রী কলেজে পড়বার সময় থেকেই দেবজয়কে জামাই হিসাবে পছন্দ করে রেখেছিলেন রূপশ্রীর বাবা-মা। সাত বছর ধরে একে অপরকে চেনেন দুজনে। প্রথমে বন্ধু থেকে এখন গাঢ় প্রেমের সম্পর্কে আবদ্ধ হন রূপশ্রী-দেবজয়। আর গত শুক্রবার পরিণতি পেল এই প্রেম।

বিয়েতে লাল টুকটুকে বেনারসিতে সুন্দর করে সেজেছিলেন রূপশ্রী, গা ভর্তি ছিল সোনার গয়না। একদম ট্রাডিশ্যানাল বাঙালি কনের সাজেই ধরা দিলেন মল্লিক বাড়ির নতুন বউমা। মল্লিক বাড়ির বিয়েতে তারকা সমাবেশ কম ছিল না। কোভিডবিধি মেনেই হয়েছে বিয়ের অনুষ্ঠান।

অভিনেত্রী রূপসা আবার নতুন কনের সাথে একটি মিষ্টি সেলফি তোলেন। 

এদিন নবদম্পতিতে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ‘অপরাজিতা অপু’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা রায়। এদিন সহ অভিনেতার বিয়েতে সর্বজয়ার গোটা টিমও হাজির ছিল। পৌঁছেছিলেন স্বয়ং দেবশ্রী ও।

১০ অক্টোবর চারু মার্কেটে মল্লিক বাড়িতে বসবে বৌভাতের আসর। শুধু ‘সর্বজয়া’ নয়, এর আগে দেবজয় প্রথমা কাদম্বিনী, সরস্বতীর প্রেম, চিরদিনই আমি য়ে তোমার, সীমানা পেরিয়ে’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন দেবজয়।

ভারতবার্তা পরিবারের পক্ষ থেকে দেবজয় এবং রূপশ্রী চক্রবর্তীর নতুন জীবনের অনেকে শুভেচ্ছা

John Fabian

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026