এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলেন দক্ষিণী অভিনেত্রী খুশবু সুন্দর। তিনি যখন গাড়ি করে ফিরছিলেন তখন একটি ট্যাঙ্কার এসে সোজা গাড়িতে ধাক্কা দেয়। ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায় পুরো গাড়ি, কিন্তু অল্পের জন্য রক্ষা পান তিনি। দুর্ঘটনাটি ঘটে, বুধবার, সকাল ৯.৩০ নাগাদ, চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কে। দুর্ঘটনার কথা নিজেই টুইট করে জানান অভিনেত্রী খুশবু সুন্দর (Kushboo Sundar)।
এদিন খুশবু জানান “মেলমারুভাথুরের কাছে দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। একটি ট্যাঙ্কার আমাদের গাড়ির মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ে। আপনাদের আশীর্বাদে এবং ঈশ্বরের কৃপায় আমরা নিরাপদে আছি। আমরা কুডলোরের উদ্দেশ্যে আমাদের ভেত্রীভেলযাত্রা জারি রাখব। পুলিস পুরো বিষয়টার তদন্ত করছে। লর্ড মুরুগান আমাদের বাঁচিয়েছেন……………” এছাড়াও খুশবু আরও লেখেন যে “সংবাদমাধ্যমকে অনুরোধ করছি, এটা বুঝতে হবে ট্যাঙ্কারটি আমার গাড়িতেই ধাক্কা মারে। অন্য কোথাও নয়। আর আমার গাড়িটি সঠিক পথেই যাচ্ছিল। পুলিস তদন্ত করছে। বিষয়টির মধ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা জানতে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
খুশবু সুন্দর একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপিকা যিনি 200 এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি মূলত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে কাজের জন্য পরিচিত। এছাড়াও বিশেষ ভাবে উল্লেখ্য, ২০২০ তে খুশবু সুন্দর বিজেপি তে যোগ দেন। এর আগে খুশবু কংগ্রেস সদস্যা ছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…