রাজ্য

শুভেন্দু দলেই ছিলেন, দলেই আছেন: শুভেন্দুর দল পরিবর্তনের প্রসঙ্গে অনুব্রত

বারবার পরিবহণমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিছুদিন আগে তিনি বলেছিলেন, শুভেন্দু দল ছাড়েননি। বিজেপিতে যোগদানের কথাও বলেননি। তাই তাকে নিয়ে কিছু বলবেন না অনুব্রত। এইদিন তিনি আবারও বলেন, শুভেন্দু অধিকারী দলে আছেন, দলে ছিলেন, দলে থাকবেন। অন্যদিকে আহমেদপুরের সভাতে দিলীপ ঘোষের বিষয়ে ও মুখ খোলেন তিনি।

একটানা বুথভিত্তিক সভা চালাতে দেখা যাচ্ছে তৃণমূল জেলা সভাপতিকে। তাকে ছুটতে দেখা যাচ্ছে জেলা জুড়ে। বুধবার তথা গতকাল তিনি সভা করেন আহমেদপুরে। সেই সভায় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল। ওই দিন সভা থেকে বিজেপি রাজ্য সভাপতির দিকে আক্রমণ ছুড়োতে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। সম্প্রতি দুই দিন আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছিল যে তারা বাংলাকে গুজরাট বানাবেন। এই ব্যাপারে এইদিন অনুব্রতবাবু বলেন, এইসব এখানে করা যাবেনা। বাংলার মানুষ এইসব করতে দেবেনা। গুজরাটের লোক রেখে বাংলা শাসন করবে, তা বাংলার মানুষ কখনও হতে দেবেনা। তারা বাংলাকে কি করতে চাইছে তা মানুষ ইতি মধ্যেই বুঝে গিয়েছে। তারা বাংলার মাটিকে কখনও গুজরাটের মানুষের হাতে তুলে দেবেনা।

সম্প্রতি বিজেপিকে সাহায্য করতে এসেছেন মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য। এছাড়াও পাঁচটি জোনে ভাগ করে তার দায়িত্ব পাঁচ জন কেন্দ্রীয় নেতার হাতে দিয়েছে বিজেপি। সেই বিষয়কেও এইদিন কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন,”বাইরে থেকে আসা হিদিভাষী লোকজন এনে বাংলাকে সামলাতে পারবেনা বিজেপি। রবীন্দ্রনাথের বাংলায় হিন্দিভাষীরা শাসন করবে, সেইসব রাজ্যের মানুষ মেনে নেবেনা।

এইদিন শুভেন্দু অধিকারীর বিষয়ে ও অনেক কিছু বলতে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। তিনি বলেন, দলের কোনও সমস্যা নয়, বরং দলের প্ল্যান অনুসারেই কাজ করছেন শুভেন্দু। অন্যদিকে শুভেন্দু এর পতাকা না ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন,” আমিও পতাকা ছাড়া রাজনীতি করি। এটা কোনও বড়ো বিষয় নয়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026