বিনোদন

নিজের বিউটি পার্লারের প্রচার শুরু করলেন মধুবনী

সম্প্রতি অভিনেত্রী মধুবনী গোস্বামী নিজের বিউটি পার্লার খুলেছেন। খুব ধুমধাম করে,সংবাদমাধ্যমকে ডেকে বিউটি পার্লার খুললেও এখনও সেখানে অত ভিড় হচ্ছে না।তাই এবার মধুবনী নিজেই নেমে পড়লেন ময়দানে। তিনি নিজেই নিজের বিউটি পার্লারে থাকার সেলফ-অ্যাডভার্টাইজমেন্ট শুরু করেছেন ইন্সটাগ্রামে। মধুবনী নিজের কয়েকটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন শাড়ি ও ওয়েস্টার্ন আউটফিটে। তার নিচে লিখেছেন যে,আগামীকাল তিনি ‘মধুবনী’স হেয়ার অ্যান্ড বিউটি সালোঁতে উপস্থিত থাকবেন।

সেখানে তিনি বিউটি সার্ভিসগুলির দামও লিখে দিয়েছেন এবং বিউটি পার্লারের রিশেপসনিষ্ট-এর মোবাইল নম্বরও দিয়ে দিয়েছেন। কিন্তু নেটিজেনদের একাংশ এই পোস্ট নিয়ে কটাক্ষ করেছেন। তাঁরা বলেছেন যে,মধুবনীর পোস্ট করা ছবিগুলিতে মোটেও মধুবনীর ত্বক ও চুল আকর্ষণীয় দেখা যাচ্ছে না। তাহলে মধুবনীর বিউটি পার্লারে কি সত্যিই ত্বক ও চুলের যত্ন নিতে যাওয়াটা ঠিক হবে? এছাড়াও মানুষ এই করোনা-আবহে জীবাণুমুক্ত থাকার কথা বেশি ভাবছেন।সেদিক থেকে মধুবনীর বিউটি পার্লার কতটা ভরসাযোগ্য, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্টার জলসার একটি সিরিয়ালের মাধ্যমে মধুবনী বিখ্যাত হলেও পরবর্তীকালে তাঁর হাতে কাজের সংখ্যা কম হতে থাকে।এর মধ্যেই তিনি বিয়ে করেন অভিনেতা রাজা গোস্বামীকে। কাজের সংখ্যা কমে আসায় মধুবনী অন্য কেরিয়ার অপশনের কথা চিন্তা করে আহিরিটোলায় নিজের বিউটি পার্লার খোলেন।এখন এই বিউটি পার্লারের ব্যবসা মধুবনীকে কতটা সাফল্য এনে দেয় সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026