নিউজ

অমর প্রেম! মৃত প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরালো প্রেমিক

পূর্ব বর্ধমান: মৃত প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দৃষ্টান্তমূলক ঘটনা ঘটিয়েছেন পূর্ব বর্ধমানের এক যুবক। জানা গিয়েছে, অনিমা মন্ডল নামে একাদশ শ্রেণির এক পড়ুয়া প্রতিবেশী এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু এই সম্পর্ক কিশোরীর পরিবারের তরফ থেকে না মানা হলে অবশেষে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়কিশোরী। প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান সেই যুবক এবং প্রেমিকার মৃতদেহ কোলে নিয়ে তার সিঁথি সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন তিনি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের নাদনঘাটে।

জানা গিয়েছে, স্কুলে আসা-যাওয়ার সময় 16 বছরের ওই কিশোরী ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে প্রতিবেশী এক যুবকের সঙ্গে। কিন্তু এই সম্পর্ক কিশোরীর পরিবারের জানাজানি হলে তা তারা মেনে নিতে পারেননি। এমনকি সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বহুবার কিশোরীকে চাপ সৃষ্টি করা হয়। সূত্রে খবর, এর জন্য কিশোরীকে মারধর এবং বকাবকিও করা হত। পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো ফল হয়নি। তাই অবশেষে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিল সে। ঘর থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন ওই যুবক এবং কিশোরীর পরিবারের সকলের সামনে প্রেমিকার মৃতদেহ কোলে তুলে নিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন তিনি। কিশোরীর পরিবার ক্ষোভে ফেটে পড়ে এবং ওই যুবককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। কিশোরীর পরিবার থেকে অভিযোগ করা হয়েছে যে, এই যুবকের সঙ্গে তাদের মেয়ের কোনও সম্পর্কই ছিল না। এই যুবক দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্তপ্ত করতেন। যার ফলে তাদের মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করা হযেছে। এখন সত্য ঘটনা কী, তা খতিয়ে দেখতে স্থানীয় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছে পূর্ব বর্ধমান থানার পুলিশ।

Anirban Kundu

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026