কুকুরে ভয় পেতেন টলিউডের মোস্ট গ্ল্যামারাস অভিনেত্রী মধুমিতা সরকার। সিকিম গিয়ে সেই ভয় কাটিয়ে ফেললেন অভিনেত্রী। একসঙ্গে চার-পাচটা কুকুরের গায়ে হাত বুলিয়ে আনন্দে আত্মহারা মধুমিতা। অপরিচিত কুকুরদের গায়ে হঠাৎ করে হাত দেওয়া ইজ নট আ ম্যাটার অফ জোক। তাই না! কলকাতা থাকাকালীন কোন পথের কুকুরদের গায়ে হাত দেননি তিনি, ‘আয়’ এর বদলে ‘যাহ’ বলতেন। কিন্ত সিকিম গিয়ে সবাইকে ‘আয় আয়’ করে আদর তো করলেনই উল্টে নিজের হাতে বিস্কুট পর্যন্ত খাইয়ে দেন মধুমিতা। দেখুন সেই ভিডিও। মধুমিতার কাণ্ডকারখানা দেখলে আপনিও আনন্দ পাবেন।
পাহাড়ে গিয়ে মধুমিতা যে আর টলিউডের ডিভা নন তা স্পষ্ট। একদম ঘরের মেয়ের মত সাধারণ হয়ে উঠেছে মধুমিতা। আহ্লাদে আবদারে এ এক অন্য মধুমিতা। অভিনেত্রীর এই পোস্টের নিচে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কমেন্ট করে বলেছেন, ” এক্সাক্টলি এটাই সেদিন বলেছিলাম। এই ফিলিং টা প্রাইসলেস, দারুন লাগলো যে তুই তোর ভয় টা কাটিয়ে উঠেছিস ফাইনালি। এবার একটা নিয়ে নে”।
ক্যামেরাকে সঙ্গী করে অভিনেত্রী আপাতত পাহাড়ের স্নিগ্ধতা অনুভব করছেন। পাহাড়ের মধ্যেই নিজস্বতা খুঁজছেন মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় বরাবর খুবই একটিভ মধুমিতা। যাই করেন তাই পোস্ট করে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন অভিনেত্রী। এবার দেখার পালা আর কি কি ছবি শেয়ার করেন মধুমিতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…