নিউজ

হেমন্তে শীতের আগমন, তাপমাত্রা কমলো তিন ডিগ্রি

কলকাতা: এবার এই বছরের বেশির ভাগটাই বর্ষা দিয়ে কাটিয়েছে রাজ্যবাসী। এমনকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবেও ছিল বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু মা দূর্গা কৈলাসে পাড়ি দেওয়ার পর থেকেই আবহাওয়া একেবারে বদলে গিয়েছে। ঋতু কিন্তু হেমন্ত। তবে ভোররাতের দিকে সেটা বোঝার উপায় নেই। সারাদিনের উত্তরে হাওয়া ভোররাতের দিকে দিচ্ছে শীতের আমেজ। তাই সকলেই বলছে শীত তো প্রায় এসেই গেল। এমনিতেই শীতের জন্য হাপিত্যেস করে থাকে বাঙালি। তাই সে তাড়াতাড়ি এলে সেটা বাঙালির কাছে ভাল খবর।

আলিপুর আবহাওয়া দফতর আগেই আভাস দিয়েছিল, এ বছর ঠান্ডা শুধু জাঁকিয়ে পড়বে তাই নয়, অনেকটা দীর্ঘায়িতও হবে। সেই পূর্বাভাস মিলিয়ে নভেম্বরের শুরু থেকেই খেল দেখাতে শুরু করল শীত। গতকাল, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আরও নীচে নামবে পারদ।

নভেম্বরের প্রথমেই ২০ ডিগ্রির নীচে কলকাতার পারদ। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে রয়েছে। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও নামবে । ফলে দীপাবলি হেমন্তের রাতে নয়, শীতের রাতে পালন করবে রাজ্যবাসী, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026