বিনোদন

টলিউডের কোন অভিনেতাকে নিজের সারাজীবনের বন্ধু মনে করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

কথায় আছে, ইন্ড্রাস্টির কেউ কারোর ভালো বন্ধু হতে পারেনা। যদিও হয় তাও নাকি বেশিদিন স্থায়ী থাকেনা। টলিপাড়ায় এই সময় অনবরত চলছে একের পর এক বৈবাহিক সম্পর্ক ভাঙা, শুধু কি বিয়ে বিশ্বাস ভাঙার খেলাও চলছে। ইন্ড্রাস্টিতে টিকে থাকার লড়াই জমে উঠেছে। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসল বন্ধু খুঁজে পান তাহলে? এখন অনেকে শুধু বন্ধুত্ব করে নিজেদের স্বার্থের জন্য।

এখন বন্ধুত্বের সম্পর্ক হয়ে উঠেছে টেক অ্যান্ড গিভেনের। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টলিউডের প্রথম সারির নায়িকা খুঁজে পেলেন সারা জীবনের বন্ধু খুঁজে পেলেন৷ ইনি আর কেউ নন মিমি চক্রবর্তীর কথা বলছি। আর সেই বন্ধুর সাথে সকলের পরিচয় করালেন অভিনেত্রী। বর্তমান সময়ে আসল বন্ধু খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন কাজ। কারণ সকলেই তো মুখোশের আড়ালে লুকিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হল তিনি কাকে খুঁজে পেলেন।

টেলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায়কে নিজের সারাজীবনের বন্ধু হিসেবে পরিচয় করালেন। অনিন্দ্যর সঙ্গে দারুন বন্ধুত্ব মিমির। এদের বন্ধুত্বের এক কমন জায়গা হল সারমেয়। দুজনের সারমেয়’র প্রতি কত ভালোবাসা আছে তা সকলেই জানেন। কিছু মাস আগেই অভিনেত্রী নিজের বড় ছেলে চিকুকে হারান। চিকুর মৃত্যুর পর জীবনের অত্যন্ত খারাপ সময় কাটিয়েছেন অভিনেত্রী। এইসময় মিমির পাশে ছিলেন অনিন্দ্য। কাজের পর যতটা সময় পেয়েছেন সেই সময়টা পুরোটাই মিমির পাশে থাকার চেষ্টা করেছেন।

আর খারাপ সময়ে আসল বন্ধুর কদর বোঝা যায়। তেমনি মিমিও বুঝতে পেরেছিলেন। তাই অভিনেত্রী এখন জানেন, তাঁর জীবনে যত খারাপ সময় আসুক তিনি ঠিক অনিন্দ্যকে নিজের পাশে পাবেন। অনেকে এদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি করবে। তবে এরা প্রেমিক প্রেমিকা নন। বরং আনন্দ ও দুঃখের প্রকৃত বন্ধু। আর বন্ধু হিসেবে একে অপরকে বিশ্বাস করেন বলেন তাঁরা নিজেদের সারা জীবন বন্ধু থাকার দাবিও করেছেন প্রকাশ্যে।

অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে যে কোলাকুলির ছবি শেয়ার করেছেন তা তাঁদের আসন্ন সিনেমার মহরতের। পরিচালক অরিন্দম শীল পরিচালিত ‘খেলা যখন’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন মিমি চক্রবর্তী এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। আর এই বিশেষ দিনের মিষ্টি ছবি পোস্ট করে অনিন্দ্য এবং মিমি তাদের দুজনের বন্ধুত্বের কথা জানান। উল্লেখ্য, কিছুদিন ধরে টলিপাড়ায় গুঞ্জন চলছিল নুসরত জাহান এর সঙ্গে মিমির বন্ধুত্বে ফাটল ধরেছে। তবে বেশ সেই গুজব উড়িয়ে মিমি নুসরত বুঝিয়ে দিয়েছেন তারা এখনো একে অপরের বোনুয়া হয়ে আছেন। এছাড়া পার্নো মিত্র অভিনেত্রীর খুব ভালো বন্ধু।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026