পলিটিক্স

ত্রিপুরায় খেলা শুরু করল তৃণমূল কংগ্রেস, বামেদের উদ্দেশ্যে কৌশলী বার্তা ব্রাত্যর

ত্রিপুরায় শুরু হয়ে গেল খেলা হবে দিবসের কর্মসূচি। এ দিনের কর্মসূচি শুরুতেই সাংসদদের ফুটবল নিয়ে খেলতে দেখা গেল। তৃণমূলের তারকা সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় পা দিয়ে ফুটবল ড্রিবল করলেন। রাজনৈতিক মহল মনে করছে ইতিমধ্যেই ওয়ারম আপের মাধ্যমে শক্তি প্রদর্শন করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং তার জন্যই তারা বেছে নিল আজকের দিনকে।

ব্রাত্য বসু থেকে শুরু করে অর্পিতা ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেক সাংসদ আজকে ফুটবল খেলেন। সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, ” বাংলা বিজেপির সাথে ত্রিপুরার বিজেপির ফারাক আছে ভেবেছিলাম। বিজেপি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। অভিষেকের গাড়িতে হামলা করল। জয়া সুদীপ এবং দেবাংশুদের গ্রেফতার করা হলো। আমাদের নামেও কেস ঠোকা হলো।তৃণমূল তো এখনো পর্যন্ত গৌণ শক্তি আছে। তাহলে আপনাদের এত ভয় কেন? আমাদের আটকাচ্ছেন কেন? মানুষ তো আপনাদের সাথে আছেন। যদি সত্যিই থাকে তাহলে ভয় পাচ্ছেন কেন? ”

পাশাপাশি ব্রাত্য বসু বলেন, ” ত্রিপুরা কোন পরাধীন অঙ্গরাজ্য নয়। আমরা সব ব্লকে স্বাধীনতা দিবস পালন করব। সব জায়গায় খেলা হবে দিবস হবে। ” অন্যদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “আমাদের প্রেস কনফারেন্স করতে বাধা দেওয়া হয়েছিল। আমাদের এজেন্টদের গাড়ি হোটেল দিতে বারণ করা হয়েছে।”

কিন্তু প্রশ্ন উঠছে ত্রিপুরায় কি তাহলে বাম এবং তৃণমূল যৌথশক্তি হবে? ব্রাত্য বসু বলেন, “জোট একটি রাজনৈতিক কৌশল। মানুষের চাহিদা আগে বুঝে নিয়ে তারপর আমরা সিদ্ধান্ত নেব।” এই মন্তব্যের মাধ্যমে তৃণমূল সাংসদ ব্রাত্য বসু বামেদের উদ্দেশ্যে একটি কৌশলী মন্তব্য করে রাখলেন। কার্যত তিনি বুঝিয়ে দিলেন ত্রিপুরায় কিন্তু বামেদের সাথে তৃণমূল এর জোট করতে খুব একটা অসুবিধা নেই। তাহলে কি আগামী নির্বাচনে ত্রিপুরায় আমরা বাম এবং তৃণমূলকে একসাথে দেখব? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026