বিনোদন

Durga Puja 2021: মায়ের সঙ্গে ধুনুচি নাচে মাতলেন অভিনেত্রী মিমি,প্রিয় অভিনেত্রীর নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা

মিমি চক্রবর্তী! কাজের সূত্রে নানান জায়গায় থাকলেও পূজোর সময়ে নিজের তিলোত্তমাতে থাকার চেষ্টা করেন। কারণ প্রতিবছরই প্রথা মেনে অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর বাড়িতে দুর্গা পুজো হয়ে থাকে। তাই এই মরসুমে মিমি চক্রবর্তী বরাবরই নিজের বাড়িতেই পাঁচ দিন আনন্দে পুরো পরিবারের সাথে সময় কাটান। সেলিব্রেটি ইমেজ নয় বরং ঘরের মেয়ের মতো থাকে। আর তাই এই পুজোর কটা দিন অভিনেত্রীর ব্যস্ততা থাকে বেশ তুঙ্গে। এই সময় বাড়ির পুজোয় নিজেও নানান কাজ করে থাকে।

এবারও এর ব্যতিক্রম হল না। ষষ্ঠী থেকে শুরু করে দশমী, মিমি বাড়ির পুজোয় যে কতটা তিনি ব্যস্ত, তা তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায়। এই কদিন ইন্ডিয়ান লুক যেমন শাড়ি আর সালোয়ারেই ফ্রেমবন্দি হন তিনি। নবমীর রাতে রীতিমত ধুনচি নাচ নেচে সকলের নজর কাড়লেন যাদবপুরের সাংসদ।

এইদিন সকলের প্রিয় মিমির পরনে ছিল বেগুনি শাড়ি, কোমরে আঁচল গোঁজা আর এক হাতে ধুনুচি। খোলা চুল আর আঁচল সামলে নবমীর সন্ধ্যায় দেদার ধুনুচি নাচ করলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী। তবে তিনি একা নাচলেননা। তাঁর পাশে অন্য এক সদস্য ছিলেন। তিনি আর কেউ না, অভিনেত্রীর মা। তাঁর সঙ্গেই তালে তাল মিলিয়ে ধুনুচি ঘুরিয়ে ঘুরিয়ে নাচলেন। এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “মায়ের সঙ্গে নবমীর ধুনুচি নাচ”। এই
ভিডিও পোস্ট হতেই নেটজ়েনদের ভালবাসা পেলেন মিমি। কেউ তাঁকে পাঠালেন লাল হৃদয়, কেউ জানালেন নবমীর শুভেচ্ছা।

উল্লেখ্য, চলতি বছরে পুজোয় মুক্তি পেয়েছে মিমির নতুন ছবি ‘বাজি’। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন অভিনেতা জিৎ। এছাড়াও করোনা পরিস্থিতি একটু শিথিল হতেই একের পর এক ছবির শ্যুটিং করছেন। কিছুদিন আগে অরিন্দম শীলের ‘খেলা যখন’ সিনেমাতে অভিনয় শেষ করলেন। এই ছবিতে অর্জুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন। পুজোর আগে নতুন ছবি ‘মিনি’-র শ্যুটিং শুরু করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সাংসদের ভূমিকাও পালন করছেন।

John Fabian

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026