বিনোদন

মাথায় ফুল, নাকে নথ, কপালে টিপ, শাড়িতে সাধের অনুষ্ঠানে হবু মা নুসরত

টলিউডের প্রথম শ্রেণীর নায়িকা নুসরত জাহান এখন বেশিরভাগ সময়ে নেট-নাগরিকদের কড়া নজর থাকেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করা মানেই তা ভাইরাল হতে বেশি সময় নেয়না। গত শুক্রবার বিকেলেও তেমনটাই হল অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদের সাথে। অভিনেত্রী যেই নিজের একটি সাদা-কালো একটা ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আর তা দেখে হু হু করে ভাইরাল।

এই ছবিতে দেখা যাচ্ছে আয়নার সামনে বসে সাজতে ব্যস্ত সুন্দরী নুসরত। মাথায় দিয়েছেন ফুলের মালা। খোপা করে বাঁধা হয়েছে তুল। শাড়ি, কপালে টিপ, নাকে নথ! এক্কেবারে এথনিক বাঙালী বধূ লুকে ধরা দিয়েছেন ক্যামেরায়। আর তখনই প্রশ্ন উঠেছে কি কারণে অভিনেত্রীর কেন এত সাজুগুজু। কোনো নেমন্তন্ন নাকি নিজের সাধের অনুষ্ঠান চুপিচুপি সেড়ে নিলেন অভিনেত্রী। যদিও ছবির তলায় একগুচ্ছ হ্যাশট্যাগ শেয়ার করেছেন সাংসদ-অভিনেত্রী। যা দেখে মনে হচ্ছে এটি বেশ পুরনো। কারণ হ্যাসটাগে থ্রো ব্যাক ফোটো বলেই শেয়ার করেছেন নুসরত তাঁর অনুরাগীদের সঙ্গে। ক্যাপশনে ‘mirror image’, ‘indian look’, ‘my favoutfit’, ‘saree love’-র মতো কিছু বিশেষ ইংরেজী পঙ্কতি কথাও জুড়ে দেওয়া হয়েছে।

তাহলে কি নিজের সাধের অনুষ্ঠান ও চুপিচুপি সাড়লেন নাকি পুরোনো কোনো ফটপশুটের ছবি। তবে সে যাই হোক, শোনা যাচ্ছে, সেপ্টেম্বরেই নুসরতের কোল আলো করে আসতে চলেছে নুসরতের কোল জুড়ে নতুন অতিথি। তাই এখন থেকেই আগত সদস্যের জন্য প্রস্তুতি সেড়ে রেখেছেন। অবশ্য এখনো অভিনেত্রীর এই অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কথা না বলেননি। পিতৃতান্ত্রিক সমাজের চোখ রাঙানিকে তিনি ভয় পাননা তা তিনি প্রমাণ করে দিয়েছেন।

সম্প্রতি তাঁকে নিজের চর্চিত প্রেমিক যশ দাসগুপ্তের সাথে পার্কস্ট্রিটের বৃষ্টিভেজা রাস্তায় দেখা গিয়েছিল। আর এই ছবিতে দেখা যায় অন্তঃসত্ত্বা নুসরতের যত্ন নিচ্ছেন যশ। জানা যায় প্রেমিকার প্রেগন্যান্সি ক্রেভিং মেটাতে যশ তাঁকে নিয়ে স্যান্ডুইচ খাওয়াতে নিয়ে গিয়েছিলেন এক বিলাসবহুল রেস্তোরাঁয়। আর তখনই তিনি রাস্তায় পাপারিজ্জদের ক্যামেরাবন্দি হন।  অভিনেত্রী নিজের প্রথম বিয়ে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন। এমনকি প্রাক্তন স্বামী নিখিলের সঙ্গে তাঁর বিয়ে ‘অবৈধ’ বলেছেন অভিনেত্রী। এখন তিনি নতুন সদস্য আসার জন্য দিন গুনছেন। এই সময় বই পড়ে, গান শুনে, সিনেমা দেখে আর প্রেমিক যশের পোষ্য হ্যাপির সঙ্গেও নানান মিষ্টি মুহূর্ত উপভোগ করছেন। আর সব মুহূর্ত শেয়ার করছেন।

Pritisha Dey

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026