বলিউড

Indian Idol 12: করণের নতুন ছবিতে গানের সুযোগ বনগাঁর অরুণিতা, রইলো ভিডিও

দিন যত এগোচ্ছে ততই এবারে জমে উঠেছে ইন্ডিয়ান আইডল ১২। মাঝে এই শো নিয়ে বিতর্ক হলেও প্রতিযোগীদের গান বেশ ভালোই লাগে। দিন যত যাচ্ছে এই শোয়ের টিআরপি দিন দিন বেড়ে চলেছে। কিছুদিন পড়েই এই সিজনের বিজেতা কে হবে তাও জানা যাবে। গ্র‍্যান্ড ফিনালের দিকে এগিয়ে আসছে এই শো। শেষ ছয় প্রতিযোগীর মধ্যে চলছে জোরদার গানের টক্কর। এর মাঝে এই সপ্তাহের বিশেষ পর্বে বিচারকের বিশেষ আসনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিটাউনেট প্রযোজক করণ জোহর।

গোটা সিজন জুড়ে অনেক অতিথি বিচারক হিসেবে দেখা পাওয়া গিয়েছে। সম্প্রতি একটি প্রোমো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অতিথি বিচারক হিসেবে বিচারক আসনে রয়েছেন করণ জোহর। সকল প্রতিযোগির সুরেলা গানই মুগ্ধ করেছে প্রযোজক মশাইকে। তবে আরো এক প্রতিযোগীর সুরেলা কন্ঠী করণের মন জয় করেছে। হ্যাঁ বনগাঁর অরুণিতা কাঞ্জিলালের মিষ্টি মেয়ের গানে সবচেয়ে বেশি মুগ্ধ করণ। আর অরুণিতার গানের প্রশংসায় পঞ্চমুখ প্রযোজক বাবুর।

এই দিন ‘কভি খুশি কভি গম’ ছবির টাইটেল গানটি ‘মেরে সাঁনসো মে’ গানটি গাইতে দেখা গেছে বাংলার এই তরুণ শিল্পী অরুণিতাকে। এছাড়া ধড়ক সিনেমার টাইটেল গানটি গান অরুণিতা। যা শুনে মুগ্ধ হয়ে যান মঞ্চের অন্যান বিচারক সহ করণ জোহর। আর তখনই একটি বড় ঘোষণা করে ফেলেন প্রযোজক। তিনি অরুণিতাকে বলেন, ‘আজ থেকে তিনি আরও এক গায়িকার ভক্ত হয়ে গেলেম। আর সেটা হলে অরুণিতা’। যা অরুণিতার কাছে এক বিরাট প্রাপ্তি।

পাশাপাশি মঞ্চে দাঁড়িয়েই করণ আরও এক কথা বলেন, অরুণিতাকে ধর্মা ফিল্মসের তরফে অভিনন্দন জানানো হয়েছে। এ বছরেই তাঁর নতুন ছবিতে গান গাইবেন অরুণিতা। এখন বঁনগার অরুণিতা বলিউডের জনপ্রিয় ধর্মা ফ্যামেলির নতুন সদস্য। প্রথমবার এই রিয়েলিটি শোতে গিয়েই দর্শকের মন জয় করে নিয়েছেন অরুণিতা। এখন এটাই দেখার এই রিয়ালিটি শো-তে কি অরুণিতা কি প্রথম হতে পারবেন। বিজয়ী হবে কিনা জানা না গেলেও ইতিমধ্যে বলিউডে একের পর এক অ্যালবামে গান গাওয়ার সুযোগ পেয়েছে অরুণিতা। এখনই বলিউডে কিন্তু নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। কিছুদিন আগেই অরুণিতা হিমেশ রেশামিয়ার সুরে আর পবনদ্বীপের সঙ্গে জুটিতে মিলে নতুন হিন্দি গান ‘তেরি উমিদ’ কন্ঠ মিলিয়েছেন।

 

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026