বলিউড টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন এই বঙ্গতনয়া। ইনি আর কেউ নন সকলের প্রিয় অপা দি৷ নিজের সুদক্ষ অভিনয় বহু সিনেমাপ্রেমীর মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পরিচালক ঋতুপর্ণ ঘোষ থেকে শিবপ্রসাদ সব পরিচালকদের প্রথম চয়েস ছিল প্রিয় অপা। অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীর নাচের প্রতিও তার বিশেষ ভালোবাসা রয়েছে। নিজের একটি নাচের স্কুল আছে আর সেখানে প্রতিটি ছাত্র ছাত্রীদের নিজের সন্তানের মতো নাচের তালিম দেন অভিনেত্রী।
এই অভিনেত্রীর অভিনয় ছাড়াও নিজের জীবনের নানান অধ্যায় অনেকটা খোলা খাতার মতো। আনন্দ হোক কিংবা মন খারাপ সব কিছু নিজের ভালোবাসার অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রায়শই নানান ছবি আর ভিডিও শেয়ার করে থাকেন। এবার তিনি নিজের পরিবারে এক নতুন সদস্যকে স্বাগত জানালেন । আর সেই নতুন সদস্যের সাথে সোশ্যাল ওয়ালের সকল অনুগামীদের পরিচয় করালেন খোদ অপরাজিতা।
না কোনো পোষ্য নয়, সম্প্রতি সকলের প্রিয় অপাদি নিজের বাড়িতে নিয়ে এসেছে এক নতুন গাড়ি। সদ্য তিনি নতুন একটি গাড়ি কিনলেন। আর দোকানেই স্বামীকে সঙ্গে নিয়ে নতুন সদস্যের সাথে একটি ছবি তুললেন। আর সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর এই ছবির নীচে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিউ জার্নি উইথ নিউ কার। এই নতুন পথ চলায় সকলে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।’ এরপরেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুগামীরা।
আসল ব্যপার হল চলতি মাস অর্থাৎ আগস্ট মাস অপরাজিতার কাছে একটি বিশেষ একটি মাস। কারণ ২৪ বছর আগে এই মাসে নিজের মনের মানুষকে বিয়ে করেছিলেন তিনি। তিনি নিজের স্বামীকে কতটা ভালোবাসেন তা সকলেরই জানা৷ অনেকেই জানেনবেশ অল্প বয়সেই বিয়ে করেছিলেন। অভিনেত্রীর বেড়ে ওঠা পুরোটাই শ্বশুরবাড়িতে। অভিনেত্রীর স্বামীর জন্যই তিনি আজ সফল অভিনেত্রী হতে পেরেছেন। তাঁর শাশুড়ি মা তাঁকে আজও মেয়ের মতোই আগলে আর স্নেহ করেন। করোনা পরিস্থিতির জন্য বাড়ির সদস্য আর কাছের মানুষদের নিয়ে এই বিশেষ দিন উদযাপন করতে চান। আর বিশেষ দিন আসার আগেই বাড়িতে নিয়ে এলেন নতুন সসস্যকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…