বিনোদন

Ankush-Oindrila:প্রেমিক নয় বরং অঙ্কুশকে দাদা বলে সম্বোধন করলেন অভিনেত্রি ঐন্দ্রিলা, কিন্তু কেন

টলিউডে এঁঁরা পর্দায় এবং বাস্তবে দুই জায়গাতে ম্যাজিক্যাল জুটি হিসেবে বেশি পরিচিত, কিন্তু হঠাৎ বয়ফ্রেন্ড থেকে সোজা দাদা বানিয়ে দিলেন এই অভিনেত্রী? কিন্তু কেন? কথা হচ্ছে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। বেশ অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাঁরা। শোনা যাচ্ছে এই বছর শেষে নিজের প্রেমের সেই সম্পর্ককে পরিণতিও দিতে চলেছেন তাঁরা।

বছরের শুরুতে মুক্তি পেয়েছে তাদের একসঙ্গে অভিনীত প্রথম ছবি ম্যাজিক এবং কাকতালীয়ভাবে এই ছবির নামের মতোই তাদের সম্পর্কের ম্যাজিকাল দশটা বছর কিছুদিন আগেই কাটিয়ে ফেললেন তাঁরা। তাই ম্যাজিকের প্রমোশন ছিল আসলে তাদের দুটো সেলিব্রেশন। তাই এই সেলিব্রেশ্ন করতে মালদ্বীপ পাড়ি দেন। আর সেখান থেকে নানান ছবি দেন। এমনকি সেখানে কোভিড আক্রান্ত হন অভিনেত্রী। তখন অঙ্কুশ ঐন্দ্রিলার খেয়াল রাখেন।

তবে এর মাঝেই বুধবার থেকে প্রেমিক-প্রেমিকা থেকে হঠাৎ সম্পর্কের নাম বদলে দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। সর্বসমক্ষে অঙ্কুশ কে বললেন ‘দাদা’। কিন্তু এর মাঝে হঠাৎ কি হল যে অঙ্কুশকে দাদা বলে বসলেন ঐন্দ্রিলা? বুধবার সকালে অঙ্কুশ নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতে একটি ভিডিও পোস্ট করেন অঙ্কুশ। সেই ভিডিয়োতে তিনি বলেন যে বুধবার সন্ধে ঠিক সাতটায় অনলাইনে মুক্তি পাবে অঙ্কুশের আগামী ছবি ”এফ.আই.আর নম্বর ৩৩৯/০৭/০৬”-এর ট্রেলার। তিনি তাঁর ফ্যানদের অনুরোধ করেন যে ট্রেলার কেমন লাগল তাঁদের তা যেন তাঁরা সরাসরি জানান তাঁকে। আর সেই পোস্টের কমেন্ট বক্সে অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা লেখেন যে ‘অবশ্যই জানাব দাদা’।

এর থেকেই বোঝাই যাচ্ছে অঙ্কুশের সঙ্গে মজা করেই তাঁকে দাদা সম্বোধন করেছেন অভিনেতা। ঐন্দ্রিলার এই কমেন্টের নীচে অঙ্কুশ ঐন্দ্রিলার একাধিক অনুরাগীরা লিখে বসলেন কেন ঐন্দ্রিলা অঙ্কুশকে দাদা বানিয়ে দিলেন কেন? অনুগামীরাও বেশ মজা পেয়েছেন অভিনেত্রির এই মজার কমেন্ট দেকজে। সত্যি কথা বলতে টলিউডের অন্যতম মজাদার জুটি অঙ্কুশ ঐন্দ্রিলা। তাই এমন মজা তারা প্রায়সই করেন আর নিজেদের অনুগামীদের বিনোদন দিয়ে থাকেন। অঙ্কুশ ঐন্দ্রিলার এই খুনসুটি দর্শক ও বেশ পছন্দ করেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026