বিনোদন

Ankita Lokhande: ভিকিকে চুমু খাওয়ার ছবি শেয়ার করলেন অঙ্কিতা; তাহলে কি চুপিচুপি বিয়ে করলেন? জল্পনা তুঙ্গে

একতা কাপুরের হাত ধরেই ২০০৯ সালে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে মানব-অর্চনা চরিত্রের মধ্যে দিয়েই সুশান্ত আর অঙ্কিতা টেলিভিশন জগতে নায়ক-নায়িকা হিসেবে অভিষেক করেন। আর দুজনে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে। এই ধারাবাহিকে অভিনয়ের সূত্রেই মানব আর অর্চনার মতোই বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। কিন্তু দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল তাঁদের, তারপরেই ‘পবিত্র রিস্তা’ র অন্ত ঘটে।

কিন্তু সম্পর্ক ভাঙলেও একে অপরের প্রতি শ্রদ্ধা ছিল৷ এর মাঝেই গত বছর সুশান্ত না ফেরার দেশে পাড়ি দেন। এখনও বিশ্বাস করতে কষ্ট হয় এক বছরের বেশী সময় হয়ে গেল , সুশান্ত চলে গিয়েছেন না ফেরার দেশে। আজ ৭ বছর অতিক্রান্ত হয়েছে তাই দর্শকমনে ফের একবার সেই পুরনো স্মৃতিকে আরো একবার চাঙ্গা করতে এবং প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে ডিজিটাল প্লাটফর্মে শুরু হয়েছে ‘পবিত্র রিশতা ২’। প্রথমে অঙ্কিতা সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়লেও এখন নিজেকে সামলাচ্ছেন। সুশান্তের সাথে ব্রেক আপের পর অভিনেতা সুশান্তের জীবনে অনেক প্রেমিকা এসেছিল। তাঁদের সঙ্গে সম্পর্কে জড়ালেও শান্তি পাননি অভিনেতা। অন্যদিকে অঙ্কিতা মুভ অন করে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে চুটিয়ে প্রেম করতে শুরু করেছিলেন।

সম্প্রতি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সোশ্যাল মিডিয়ায় প্রেমিক ভিকির সঙ্গে একটি মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেছেন। আর যা দেখে, নেট-নাগরিকদের মনে প্রশ্ন, গোপনে কি বিয়েটা করেই নিয়েছেন অঙ্কিতা! তিন বছরের বেশি সময় ধরে একে-অপরের সঙ্গে আছেন এই লাভ বার্ডস। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে অঙ্কিতা সেজেছেন গোলাপি শাড়ি আর কানে ঝোলা দুল আর ভিকির পরনে রয়েছে গোলাপি পাঞ্জাবি। এই ছবিতে দুজনের ঠোঁটে ঠোঁট আর রঙমিলান্তি।

এদিন ওই ছবির ক্যাপশনে অঙ্কিতা লিখেছেন,’ভগবান তোমার জন্য যে ভালবাসার গল্প লেখেন সেই গল্পকে হেলাফেলা কোরো না। তুমি যা চাইছ, যা কল্পনা করেছ তার চেয়েও অনেক বেশি তিনি তোমায় দেবেন।’ অঙ্কিতাকে হাসিখুশি দেখে বেশ খুশি তাঁর ফ্যানেরা। একজন লিখেছেন, ‘তোমার খুশি থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভগবান তোমাদের মঙ্গল করুন ভিয়াঙ্ক’। আর এই ছবি দেখেই প্রশ্ন জেগেছে অনেকের কি কি চুপিচুপি বিয়ে করলো। মাঝে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অভিনেত্রী ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য জয়পুর বেছে রেখেছেন। তাহলে কি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই উত্তর পাওয়া না গেলেও ভিয়াঙ্কের এই ছবি বেশ ভালোই ভাইরাল।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026