বিনোদন

Oindrila Saha: মাঝ রাস্তায় ল্যাম্পপোস্ট ধরে হিন্দি গানে তুমুল নাচ নিপার! রইলো ভিডিও

রাত ৮টা বাজলে কোনো কাজ না। শুধু মিঠাই হলেই চলবে। একের পর এক টুইস্ট এনে টিআরপি তালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছে সকলের প্রিয় মিঠাই। আপাতত তুফান মেল মিঠাই আর তাঁর উচ্ছেবাবু সিদ্ধার্থ-র মধ্যে সম্পর্ক টক-মিষ্টি সম্পর্ক দেখার জন্য মুখিয়ে সারা বাংলা। উচ্ছেবাবু আর মিঠায়ের কখনো ঝগড়া তো রাগ। অবশ্য এই ধারাবাহিকে মিঠাই আর উচ্ছেবাবু ছাড়া ও অন্যান চরিত্র বেশ জনপ্রিয়। যেমন নিপা চরিত্রটা বেশ জনপ্রিয়। মিঠাইয়ের আদুরে ননদ হল নীপা।

সম্প্রতি নীপা আর রুডির জুটিকে দর্শক ও বেশ ভালোবাসা দিচ্ছে। নিপা এখন নিজের দাদাভাই আর মিঠাইয়ের মিল করাতে বেজায় ব্যস্ত আছে। মিঠাই ধারাবাহিকের নিপা ওরফে ঐন্দ্রিলার জনপ্রিয়তা বেশ ব্যপক। বাংলার সেরা ধারাবাহিক মিঠাইতে এখন নিপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। বর্তমানে নীপা ওরফে ঐন্দ্রিলা একদিকে নিজের পড়াশোনা তো অন্যদিকে নিজের অভিনয় নিয়ে বেশ ভালোই ব্যস্ত।

ধারাবাহিকের অভিনয়ের পাশাপাশি কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় অভিনেত্রী। প্রায়শই নিজের নানান ফটোশ্যুট আর রিল ভিডিও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। সম্প্রতি নীপা থুরি ঐন্দ্রিলা শ্যুটিং সেটে ২৫ বছরের পুরনো হিন্দি গান ‘আজ ম্যায় উপার আসমা নীচে’তে নাচ করতে দেখা যায় তাঁকে। রাস্তার মাঝে ল্যাম্পপোস্ট ধরে তুমুল নাচলেন অভিনেত্রী। এই ভিডিও শেয়ার হতেই হু হু করে ভাইরাল হয়েছে। অনেকে অভিনেত্রীর নাচের প্রশংসা করেছেন। নেটিজেনদের বেশ মনে ধরেছে এই নতুন রিল ভিডিও।

খুব ছোট বয়সে টেলি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বর্তমানের নীপা ওরফে ঐন্দ্রিলা। ড্যান্স বাংলা ড্যান্স রিয়ালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি। এরপরই ধীরে ধীরে অভিনয় জগতে প্রবেশ। এমনকি বড় পর্দাতেও অভিনয় করেছেন। তবে নাচকে মন থেকে ভালোবাসেন ঐন্দ্রিলা। উল্লেখ্য, এবারের জি বাংলার মহালয়াতে দেবীর কুমারি রূপের নাম বালা ত্রিপুরা সুন্দরী এইরূপে দেখা যাবে অভিনেত্রীকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026