বিনোদন

Sohini Sarkar: কত তম জন্মদিন ? ফেসবুক লাইভে প্রশ্ন অনুরাগীর, প্রশ্নের উত্তর কি দিলেন সোহিনী?

সোহিনী সরকার! টলিউডের জনপ্রিয় মুখম টেলিভিশনের হাত ধরে অভিনয়ের যাত্রা শুরু করেন এঅ অভিনেত্রী। ২০১২ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে ‘রূপকথা নয়’ ছবিতে অভিষেক করেন সোহিনী। আর সেই বছরই ‘ফড়িং’ তৈরি হয়। তারপর আর অভিনেত্রীকে পিছনে ফিরে তাকাতে হয়নি। টলিউডে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এরপর একে একে ‘ওপেন টি বায়োস্কোপ’, ‘ঝুমুরা’, ‘মণিহারা’, ‘রাজকাহিনি’, ‘হরহর ব্যোমকেশ’, ‘সিনেমাওয়ালা’, ‘ব্যোমকেশ পর্ব’, ‘বিবাহ ডায়ারিজ’, ‘দুর্গা সহায়’, ‘বিদায় ব্যোমকেশ’-এর মতো ছবিতে অভিনয় করেন সোহিনী। এমনকি ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন।

১লা অক্টোবর অর্থাৎ গত কাল ছিল অভিনেত্রী সোহিনী সরকারের জন্মদিন। এই বিশেষ দিন কলকাতায় নয় শহর থেকে অনেক দূরে পুদুচেরিতে উদযাপন করলেন। না মনের মানুষ রণজয় বা বন্ধুদের সাথে নয়। কাজের সূত্রে এই মুহূর্তে তিনি তিলোত্তমা ছেড়ে আছেন পুদুচেরিতে। হইচই -এর নতুন ওয়েব সিরিজ শ্রীকান্তের শ্যুটিং করছেন এখানে। সেই সুবাদেই আপাতত পুদুচেরিতে শ্যুটিং ইউনিটের সঙ্গে ‘বার্থডে গার্ল’কে নিজের জন্মদিন উদযাপন করতে হল।

তবে কলকাতা থেকে দূরে থাকলেও জন্মদিনের দিন সক্কাল থেকে অনুরাগী থেকে সকল বন্ধু বান্ধবীর থেকে জন্মদিনের ভুরি ভুরি শুভেচ্ছা পেয়েছেন। তাই তো দূরে থেকে নিজের ফেসবুক লাইভে এসে নিজের প্রিয় অনুরাগীদের সঙ্গে সরাসরি কথা বললেন সোহিনী। এদিন তিনি বললেন, গতবারের জন্মদিনও বাইরে কাটাতে হয়েছে তাঁকে। সেবারে মুর্শিদাবাদে ছিলেন কাজের জন্য। আর এবার ‘শ্রীকান্ত’-এর শ্যুটিংয়ে পুদুচেরিতে শ্যুটিং ফ্লোরে রয়েছেন। এই ওয়েব সিরিজে শ্রীকান্তের ভূমিকায় অভিনয় করছেন ঋষভ বসু। আর রাজলক্ষীর ভূমিকায় থাকছেন সোহিনী।

তবে জন্মদিনের দিন বাইরে থাকলেও কাজ থেকে তিনি ছুটি পেয়েছেন। শ্যুটিং সেটেই অভিনেত্রীর জন্মদিন উদযাপন করা হয়েছে। কথার ফাঁকে আরো বলেন এই নিয়ে তিনি দ্বিতীয়বার দক্ষিণ ভারতে এলেন। এমনি ছুটি কাটাতে তিনি পাহাড় ভালোবাসেন তা তাঁর সোশ্যাল মিডিয়া দেখলে বোঝা যায়। তবে কখনো সেভাবে দক্ষিণ দিকটা। তবে কি পুজোতে কলকাতা থাকবেননা। সেই উত্তরে জানান, মহালয়ার দিনে তিনি য ‘ঘর ওয়াপসি’ করছেন। এই সুখবর নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

স্বভাবতই এই লাইভ চলার ফাঁকেই অনুরাগী তাঁকে নানান প্রশ্ন করে চলেছিল। তাঁদের সাধ্যমত উত্তর দিচ্ছিলেন অভিনেত্রী। এসবের মধ্যেই এক অনুরাগী তাঁকে সরাসরি কোনও ভণিতা না করেই জিজ্ঞেস করে বসলেম, এটা কততম জন্মদিন তাঁর? এই প্রশ্নের জবাব অবশ্য দেননি টলি-সুন্দরী। বুদ্ধি করেই এড়িয়ে গেছেন। কেন এড়িয়ে গেছেন? সে খবর অবশ্য জানা নেই। আসলে কথায় আছে মেয়েদের বয়স জানতে নেই। তাই জন্যই কি এড়িয়ে যাওয়া।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026