বিনোদন

Pawandeep Rajan: শত চেষ্টা করেও পবনদীপকে গান গাওয়া থেকে আটকানো গেলনা দ কপিলের শোয়! রইলো ভিডিও

এবারের ‘ইন্ডিয়ান আইডল ১২’র প্রতিযোগিদের মধ্যে জনপ্রিয় নাম হল পবনদীপ রাজন।৷ দর্শকের ভালোবাসায় ইন্ডিয়ান আইডল ১২’-র বিজেতা হিসেবে ১৫ অগস্ট সামনে এসেছে পবনদীপ রাজনের নাম। শুধু তাই নয়, অনেকদিন হয়ে গিয়েছে। সকল সঙ্গীতপ্রেমীর মনে গেঁথে আছে এই নাম। উত্তরাখণ্ডের এই পাহাড়ি ছেলেটি অনেক স্বপ্ন নিয়ে মুম্বাই আসে। আর নিজের সুরেলা কন্ঠ দিয়ে বহু মহিলা মহিলা অনুরাগীর মনে পাকাপোক্ত জায়গাও করে নিয়েছেন। এখন পবনের গলায় গান শুনতে মুখিয়ে থাকেন সকলেই।

কিন্তু সেই ছেলেটাকেই আজ গান গাইতে বাধা দেওয়া হল ‘দ্য কপিল শর্মা’ শোতে! সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা প্রকাশ্যে আসতেই রেগে আগুন সকলে। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা’তে হাজির ছিলেন ইন্ডিয়ান আইডলের সেরা ৬ ফাইনালিস্ট। সাথে ছিলেন নেহা ও তাঁর ভাই টনি কক্করও তাঁদের কাঁটা লাগা গানের প্রোমোশন করতে। আর সেখানে বসেই একঝাঁক তরুণ গায়ক গায়িকাদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠতে দেখা যায় কপিলের পরিবারের পুরো সদস্যদের।

কথায় কথায় উঠে আসে পবন-অরুণিতার প্রেমের কথাও। যা নিয়েও নানান মজা করেন কপিল। এর মাঝে পবন গান গাওয়ার চেষ্টা করেন কিন্তু তাঁকে গান গাইতে দেওয়া হয় না?  এ অবার কেমন অবিচার! কিন্তু কেন? শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘বদলাপুর’ ছবির জনপ্রিয় গান ‘যো ভেজি থি দুয়া’ গাইছেন পবনদীপ। আর পিছনে তাঁর ‘ইন্ডিয়ান আইডল’র বন্ধুরা থেকে শুরু করে কপিলও নানা রকম আওয়াজ করে চলছেন। চেষ্টা করছেন কোনোভাবে পবনের মনযোগ নষ্ট করার। আর শত আওয়াজের মাঝেও সুরে নড়চড় না করেও একনিষ্ঠ ভাবে গান গেয়ে চলেছেন পাহাড়ি ছেলে পবনদীপ! এমনকী, বাকিদের এই দুষ্টুমিতে সঙ্গ দিয়েছেন বিশেষ বান্ধবী অরুণিতাও।

তবে, এত কিছুর পরেও গান শেষ করেন পবন। আর পবনের গান শুনে হাততালি দিয়ে তাঁকে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন উপস্থিত দর্শক থেকে শুরু করে অর্চনা পূরণ সিংও। এমনকী, নেহাও বলে ওঠেন এই কারণেই পবন সেরা। ইতিমধ্যে বলিউডের বেশ কিছু ছবিতে নাকি প্লেব্যাক করার অফার আছে পবনদীপের হাতে। হিমেশের সঙ্গেও কাজ করছেন পবন আর অরুণিতা। সঙ্গে লাইভ শো করছেন। উল্লেখ্য এক সাক্ষাৎকারে পবনদীপ নিজের মিউজিক অ্যাকাডেমি খোলারও ইচ্ছে জানিয়েছেন

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026