বিনোদন

Puja Banerjee: কৃশিবকে কোলে নিয়ে কেঁদে ভাসালেন পূজা, ছেলের জন্মদিনে প্রকাশ্যে আনলেন সেই ভিডিও

কৃশিব বর্মা! কৃষ্ণ ও শিবের নামের যোগ বন্ধনে আদুরে পুত্রের নাম দিয়েছেন কৃশিব। অভিনেত্রী পূজার ছেলে কৃশিবকে ঘিরে দর্শকের মধ্যে একটি আলাদাই ভালোবাসা রয়েছে। এই একরত্তির মিষ্টি মধুর হাসি আর দুষ্টু মিষ্টি লুকের মধ্যে রয়েছে সকলের মন ভালো করার ওষুধ। আর মা বাবার সঙ্গে নানান দুষ্টুমিতে আছে মানুষকে কাছে টানার এক উপায়। কৃশিবের চাহনিতে আছে এক আলাদা টান যা থেকে এই স্টারকিডের প্রতি এক আলাদা ফ্যান বেস গড়ে উঠেছে। আর ছেলেকে কাছে পেয়ে তারকা বাবা মাও সব ভুলে থাকে।

জনপ্রিয় টলি অভিনেত্রী পূজা ও বলি অভিনেতা কুনাল বর্মার একমাত্র আদুরে পুত্রসন্তান কৃশিব। গত বছর করোনার মাঝে ৯ অক্টোবর মুম্বাইতে জন্ম হয়েছে এই খুদের। তারপর ছেলে একটু বড় হওয়ার পরেই বসোশ্যাল মিডিয়ায় বাবা মায়ের দৌলতেই দেখা মিলেছে ছোট্ট কৃশিবের। কুনাল আর পূজার সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যায় একরত্তির নানা সুন্দর মুহুর্ত। দিন কয়েক আগেই একরত্তির অন্নপ্রাশনের মুহূর্ত ধরা পড়ে আবার কখনো শেফের পোশাকে বেলন হাতে নিয়ে দেখা যায়। কৃশিবের ছবি শেয়ার হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয় নেট দুনিয়ায়।

দেখতে দেখতে এই একরত্তি আজ ১ বছরে পা দিল। আজ কৃশিবের সাথে অভিনেত্রীর ও জন্মদিন। সন্তানের বন্ধন হয়তো তারাই বেশি অনুভব করতে পারেন যখন একটা মেয়ে মা হয়ে ওঠে। মায়ের গর্ভে ৯ মাসে বেড়ে ওঠা সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যখন দুহাতের মুঠোয় হাতের মাঝে আসে তখন যেন প্রসবের সব কষ্ট এক মুহূর্তে ভুলে যায়। কৃশিব হচ্ছে পূজা আর কুনালের জীবনের বড় উপহার যা তাঁদের ঈশ্বর প্রদান করেছে।

.

এক বছর আগে সদ্যজাত সন্তানকে যখন নিজের কোলে নিয়েছিলেন তখন কেঁদে ভাসিয়েছিলেন অভিনেত্রী পূজা ব্যানার্জী। আসলে ছেলের জন্মের পর সাথে সাথে ছেলেকে দেখতে পাননি অভিনেত্রী। কৃশিবকে নিয়ে প্রথম কোলে নেওয়ার মুহূর্ত তিনি সারাজীবন মনে রাখবেন। ছেলের জন্মদিনের দিন কৃশিবকে প্রথম কোলে নেওয়ার মুহূর্তের ভিডিও শেয়ার করে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে হাসপাতালের বেডে অভিনেত্রী পূজা। কৃশিব একটি সাদা কাপড়ে জড়ানো। খুদে সদস্য হাসিমুখে তাকিয়ে আছে মায়ের দিকে, এদিকে আবেগে ভাসছেন অভিনেত্রী। কাঁদতে কাঁদতে ছেলেকে আদর করছেন অভিনেত্রী। এই ভিডিও শেয়ার হতে অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026