বিনোদন

Aryan Khan Jailed: আরিয়ান খানকে কারারুদ্ধের খাবার খেয়েই ১৪ দিন কাটাতে হবে! জেলে আরিয়ানের কষ্টের রুটিন

কোনো ভাবেই শুক্রবার ও জামিন মিলননা আরিয়ান খানের। আপাতত জেলের রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটছে অভিনেতার। বর্তমানে আর্থার রোড জেল হল বাদশার পুত্র’র ১৪ দিনের ঠিকানা। কোভিড টেস্ট করিয়ে সেই জেলে পাঠানো হয়েছে। আরিয়ান-সহ এই মামলায় যুক্ত বাকি অপরাধীদের গ্রেফতার সকলের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। আর প্রত্যেকের করোনা টিকার দুটি ডোজই নেওয়া রয়েছে বলে এনসিবি সূত্রে খবর। করোনা নিয়মবিধি মেনে সেখানে তিন থেকে পাঁচ দিন নিভৃতবাসে কাটাতে হবে আরিয়ানকে।

গত বৃহস্পতিবার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে আরিয়ানকে। তিনি বলিউডের বাদশার পুত্র বলে কোনও রকম ‘বিশেষ আয়োজন’ করা হবে না তাঁর জন্য। আর পাঁচ জন হাজতবাসীর মতোই থাকবেন ‘কিং খান’-এর বড় ছেলে। কোন রুটিন মেনে আগামী কয়েক দিন চলবেন বাদশা-পুত্র? এতদিন রাজপুত্র আরিয়ানের এক ইশারাতেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো অগুণতি পরিচারক। মন্নতের রাজকুমারের জন্য আয়োজন করা হত নানান খাবার।

অথচ বর্তমান সময়ে দাঁড়িয়ে আর্থার রোড জেলে একদম সাধারণ জীবনযাপন করতে হচ্ছে এই তারকা-পুত্রকে। এই মামলায় গ্রেফতার আরও পাঁচ জনের সঙ্গে আরিয়ানকে রাখা হয়েছে মুম্বইয়ের জেলের ১ নম্বর ব্যারাকে হাইপ্রোফাইল অপরাধীদের। প্রতিদিন ঘড়ির সময় অনুযায়ী ঠিক সকাল ৬টায় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয় প্রত্যেক অভিযুক্তকে। এরপর সকাল সাতটায় আসে জলখাবার। প্রতিদিন জেলে যা রান্না হবে তাই খেতে হবে সকল অপরাধীদের। বাইরের ভালো খাবার এক্কেবারে নিষিদ্ধ।

এরপর সকাল ১১টায় মধ্যহ্নভোজ দেওয়া হবে। দুপুর ও রাতের খাবারের মেনু কম-বেশি প্রায় এক। তালিকায় থাকবে রুটি, তরকারি, ডাল আর ভাত। নেই কোনো মাংস। আরিয়ানরা এখন সাধারণ পোশাকেই থাকতে পারবেন, জেলের পোশাক তাঁদের জন্য এখনো বরাদ্দ হয়নি। দুপুরে খাওয়ার পর হাজতের ভিতর হাঁটা-চলার অনুমতি রয়েছে সঅভিযুক্তদের। কিন্তু শাহরুখ-গৌরী তনয়ের জন্য আগামী পাঁচদিন এই নিয়ম প্রযোজ্য নয়। নিভৃতবাস শেষ হলে তাঁরা জেলে ঘোরাফেরা করতে পারবে। সন্ধ্যা ৬টা-তে রাতের খাবার দেওয়া হয়।

অবশ্য এর বাইরে জেলের ক্যান্টিন থেকে অন্য খাবার চাইলে অর্ডার করতে পারেন আরিয়ান, সেক্ষেত্রে টাকা মানি অর্ডারের মাধ্যমে আনানো যেতে পারে। অবশ্য এর জন্য নিতে হবে জেল কর্তৃপক্ষের অনুমতি।  আগামী ১৪ দিন আরিয়ানের লাক্সারি জীবন ছেড়ে বরাদ্দ এমনই সাধারণ জীবন। প্রমোদতরীর সেই পার্টিতে যাওয়াই এখন কাল হয়েছে শাহরুখ তনয়ের জীবনে! আটদিন আগেও সকালেও তিনি জানতেননা যে আজকে জেলে দিন কাটাতে হবে। গত শুক্রবার আরিয়ানের জামিনের আর্জি খারিজ করেছে ম্যাজিস্ট্রেট কোর্ট। এখানেই থেমে নেই শাহরুখ। এবার বিশেষ এনডিপিএস আদালতে আরিয়ান খানের জামিনের আর্জি জানানো হচ্ছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026