বিনোদন

Bigg Boss 15: ‘মানিকে মাগে হিথে’ গান এবার ভাইজানের কন্ঠে, শ্রীদেবীকে টেনে আনলেন সলমন! রইলো ভিডিও

সিংহলি ভাষা না বুঝলেও সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে একটি গান বিপুল পরিমাণে জনপ্রিয় হয়েছে। হ্যাঁ ঠিক ধরেছেন ‘মানিকে মাগে হিথে’ গানের কথা বলছি। আট থেকে আশি সকলের মুখেই এই এক গান। এই গানের নেপথ্যে শ্রীলঙ্কান তরুণী ইয়োহানি ডিলোকা ডি সিলভার । গত এক মাস ধরে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে দাঁড়িয়েছেন এই তরুণ গায়িকা। ভারতের শিল্পীরাও ‘মানিকে মাগে হিথে’র সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন ভার্সন বের করেছেন। এই গানের তালে এবছর দুর্গা পুজোর থিম তৈরী হয়েছে।

এককথায় ইয়োহানির গানের কদর ও বেশ। ইয়োহানি এখন ভারতের সঙ্গীত জগতেও নাম লিখিয়েছেন। ইতিমধ্যে বলিউডে গান ও গেয়ে নিয়েছেন সিংহলের কন্যা। শ্রীলঙ্কান এই গায়িকাই এবার বলিউড সুপারস্টার সলমন খানের সঙ্গে এক মঞ্চে। নেপথ্যে ‘বিগ বস ১৫’। এই প্রথমবার ভারতীয় টেলিভিশনের পর্দায় ধরা দেবেন ইয়োহানি। সোশ্যাল মিডিয়া সেনসেশন ইয়োহানি প্রথমবার হাজির বিগ বসের ঘরে। এই খবর কাক পক্ষীতে টের পায়নি। এবার উইকএন্ড কা ওয়ার এপিসোডে সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন গায়িকা।

কালার্স চ্যানেলের ইনস্টাগ্রামে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ইয়োহানির সঙ্গে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ২৮ বছর বয়সী গায়িকার ভাইরাল হওয়া গানে গলা মেলাচ্ছেন বিগ বসের সঞ্চালক মশাই। হ্যাঁ, ভাইজানের কন্ঠে ‘মানিকে মাগে হিতে’ শুনবেন তা কি ভেবেছেন৷ তবে সিংহলি ভাষার এই গানের লিরিক্স উচ্চারণ করতে গিয়ে চাপে পড়লো সলমন। তবে ইয়োহানি ভেঙে ভেঙেই নিজের প্রিয় অভিনেতাকে এই গান শেখাচ্ছিলেন।। প্রথম লাইনটা কোনওরকমে উতরে দিলেও, ‘নেরিয়ে নুম্বে নাগে, মাগে নেত্তেরা মেহাইয়ায়ি শিয়েয়ি’ উচ্চারণের সময় আটকা পড়লেন অভিনেতা। শেয়েয়-র জায়গা ‘শ্রীদেবী’র নাম করলেন সলমন। যা শুনে হাসি চেপে রাখতে পারেনননি ইয়োহানি নিজেই। মঞ্চের মাঝেই হেসে গড়িয়ে পড়লেন তিনি, সঙ্গ দিলেন ভাইজান ও। বিগ বস’ সিজন ১৫’র সেই প্রোমোই এখন ভাইরাল নেটদুনিয়ায়। ভাইজান-অনুরাগীরাও বেশ মজেছেন তাঁর কণ্ঠে জনপ্রিয় সিংহলি গানের ভুল উচ্চারণে।

প্রিয় অভিনেতা সলমনের সঙ্গে দেখা করবার আগেই দেখা করলেন বলিউডের সুন্দরী অভিনেত্রী তথা শ্রীলঙ্কান কন্যে জ্যাকলিন ফার্নান্দিজের সঙ্গে দেখা করতে। সেই ছবি সোশ্যাল মিডিয়ার দেওয়ালে শেয়ার করেছেন তিনি। আসলে নিজের শহরের মেয়েকে কাছে পেয়ে খুশিতে আপ্লুত তিনি। এই ছবির ক্যাপশনে ইয়োহানি লিখেছেন, ‘স্টারস্টাক’। অন্যদিকে ইয়োহানির প্রিয় নায়িকা মন্তব্য করেছেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত’। ইতিমধ্যেই বলিউড ছবি ‘শিদ্দত’-এর টাইটেল ট্রাকের ফিমেল ভার্সন গেয়েছেন ইয়োহানি। আগামী দিনে বলিউডে চুটিয়ে কাজ করবেন এই গায়িকা, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026