বাঙালি অভিনেত্রী রিমি সেনকে মনে আছে, এখন পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন ছবি

আপনারা যারা ৯০ ও ২০০০ এর দশকের কমেডি ও অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই হাঙ্গামা এবং ধুম এর মতো সিনেমা দেখেছেন। এই সিনেমায় দারুন অভিনয় করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন একজন অভিনেত্রী, যার নাম ছিল রিমি সেন। এই অভিনেত্রীকে আমরা দেখেছিলাম হাঙ্গামা ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে। অন্যদিকে আবার, ধুম এবং হেরাফেরি মত ছবিতেও আমরা তাকে দেখেছিলাম অভিনয় করতে। এছাড়াও জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসে তাকে আমরা দেখেছিলাম একজন প্রতিযোগী হিসেবে। আজকে আমরা এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এবং তার সিনেমার ক্যারিয়ার নিয়ে আলোচনা করব।

রিমি সেন এর জন্ম হয়েছিল ১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর কলকাতায়। প্রথমবার বাংলা সিনেমা দামুর মাধ্যমে তিনি নিজের অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন। তারপর স্নাতক হওয়ার পরে তিনি মুম্বাইয়ে চলে আসেন এবং মডেলিং করতে শুরু করেন। তারপর হিন্দি বিজ্ঞাপনের জগতে তার একটা আলাদা পরিচয় তৈরি হয়। একাধিক বিজ্ঞাপনের মুখ হন তিনি। তারপরেই তার জীবনে আসে হাঙ্গামার মত একটি সিনেমা।

হাঙ্গামা ছবির সুপার হিট হওয়ার পরে তার কাছে আসতে থাকে আরো কিছু অফার। এরপর সালমান খান, অক্ষয় কুমারের সঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। ধুম, গরম মাসালা, দিওয়ানে হুয়ে পাগল, ফির হেরা ফেরি, গোলমাল এর মত মুভিতে কাজ করেন। এরপর তিনি চলে আসেন ছবি পরিচালনার কাজে। বুধিয়া সিং ছবির মাধ্যমে তিনি প্রথমবার ছবি পরিচালনায় হাতে খড়ি করেন। ২০১৫ সালে এই ছবিটি সর্বশ্রেষ্ঠ শিশু চলচ্চিত্রের অ্যাওয়ার্ড পায়। তবে শুধুমাত্র হিন্দি ছবিতে নয়, তেলেগু এবং বাংলা ছবিতেও তিনি কাজ করেছেন।

২০১৭ সালে তিনি বিজেপিতে যোগদান করেন। তারপর থেকে তাকে আর তেমনভাবে সিনেমায় দেখা যায়নি। তাকে আমরা শেষবারের মতো দেখেছিলাম বিগ বস রিয়েলিটি শোতে। রিমি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি সিনেমায় কাজ করতে করতে বিরক্ত হয়ে গিয়েছেন এবং সেই কারণে তিনি এখন ছবি পরিচালনা এবং ছবি তৈরির দিকে ফোকাস করতে চাইছেন। তবে সিনেমা জগৎ থেকে দূরে সরে গেলেও তাকে এখনো বিভিন্ন অ্যাওয়ার্ড এর অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়। সম্প্রতি তার একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়েছে। এই ছবিটি জনপ্রিয় হবার পরেই তিনি আবারও সংবাদের শিরোনামে উঠে এসেছেন।

BharatBarta Desk

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026