টলিউড

Ritabhari Chakraborty: ‘মায়ের জন্মদিন কী মাতৃদিবস নয়’? জন্মদিনে সকলের কাছে প্রশ্ন ঋতাভরীর

শতরূপা স্যানাল! ইনি একজন লেখিকা, পরিচালক, কবি, ডাক্তার, কম্পোজার, সমাজসেবী কিন্তু সবকিছুর ওপরে তিনি একজন মা…একজন মা! ঋতাভরী আর চিত্রাঙ্গদা সেনগুপ্তের মা। পাশাপাশি তিনি অত্যন্ত লড়াকু এক মহিলা। তাঁর বিবাহিত জীবন ছিল না মধুর। অভিনেত্রীর মা গার্হস্থ্য ঝামেলা থেকে দূরে সরে দুই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। দাদু-দিদার কাছে মেয়েদের নিয়ে থাকেন। তারপরেই শতরুপা পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন মা। ‘অনু’ তৈরি করে টলি ইন্ড্রাস্টিতে নিজের জায়গা পাকাপোক্ত করেন। বরাবরই শতরুপা যশ-খ্যাতির চেয়ে মনুষ্যত্বকে বেশি গুরুত্ব দিয়ছেন।

আজ ঋতাভরী আর চিত্রাঙ্গদাও মানুষের মতো মানুষ হয়েছেন। এখন মা ও মেয়ের মতো বাচ্চাদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। দুজনেই নিজেদের কেরিয়ারে সফলতা অর্জন করেছেন। অভিনেত্রী ঋতাভরীর কাছে তাঁর মা হলেন আদর্শ। আজ অভিনেত্রীর মায়ের জন্মদিন। এইদিন তিনি সকলের কাছে প্রশ্ন রাখেন মায়ের জন্মদিন কি মাতৃদিবস হতে পারে না? এদিন মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। পোস্টে লিখলেন এক আবেগঘন লম্বা পোস্ট।

ইন্সটাগ্রামে ঋতাভরীর শেয়ার করা ছবিতে কখনও ঋতাভরী ও তাঁর মা মজা করে হেসে গড়িয়ে পড়ছেন। কখনও বা উঠে এসেছে অভিনেত্রীর শৈশবের মুহূর্ত। কখনও একটি ছোট্ট ভিডিয়োতে দেখা যাচ্ছে স্পেশ‍্যাল চাইল্ডদের জন্য তৈরি স্কুলে আনন্দ করছেন ঋতাভরী ও শতরূপা। এদিন অভিনেত্রী ক্যপাশানে লেখেন, ‘শুভ জন্মদিন মা না কি আমার মাতৃদিবস বলা উচিত? ডা. শতরূপা সান্যাল একজন লেখিকা, পরিচালক, কবি, ডাক্তার, কম্পোজার, সমাজসেবী কিন্তু সবকিছুর ওপরে তিনি একজন মা…একজন মা!’ মায়ের প্রশংসায় লম্বা একটি পোস্ট লেখেন তিনি। তাঁর সাহচর্যে থাকা সমস্ত নারী, অবলা প্রাণী যেভাবে সকলকে আগলে রেখেছেন, তাঁর জন্য কুর্নিশ জানিয়েছেন অভিনেত্রী। এরপর অনুরাগীরা শতরুপা দেবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতবার্তা টিমের তরফ থেকে ডাঃ শতরুপা স্যানালের জন্মদিনের একরাশ শুভেচ্ছা ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026