বিনোদন

Iman Chakraborty:ক্যামেরার সামনেই চকাত করে স্বামী নীলাঞ্জনকে চুমু খেল ইমন! রইলো ভিডিও

টলিপাড়ার মিষ্টি কাপলদের মধ্যে নাম আসে ইমন চক্রবর্তী আর নীলাঞ্জন ঘোষ। তাঁরা যে শুধু একসাথে গান বাঁধেন তা নয়, বরং চুটিয়ে উপভোগ করেন একে-অপরের সঙ্গ বছরের শুরুতে ২রা ফেব্রুয়ারী বিয়ে করেছেন ইমন- নীলাঞ্জন। দুবছর চুটিয়ে প্রেম করে সাতপাকে বাঁধা পড়েছেন। এই বিয়েতে ছিল দারুণ জাঁকজমক। রাজকীয় ভাবে হাওড়ার রাজবাড়িতে টলি পাড়ার সব সেলেবরাই নিয়ে মনের মানুষের সাথে গাঁটছাড়া বাঁধেন ইমন। বিয়ের পর থেকে চুটিয়ে সংসার ও গান নিয়েই আছেন গায়িকা। দেখতে দেখতে এই জুটির বৈবাহিক সম্পর্ক ৯ মাস অতিক্রম হয়ে গিয়েছে।

এই ক’মাসে নীলাঞ্জনকে আরো কাছ থেকে জেনেছেন গায়িকা। সম্প্রতি এক রিয়ালিটি শোতে এসে তিনি বলেন, নীলাঞ্জন নাকি খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলতে ভালবাসে। তাঁর গায়ক স্বামী নাকি খুব কঠোর । নীলাঞ্জন খুব স্বাস্থ্য সচেতন। এমনকি ইমনের দৈনন্দিন খুঁটিনাটি বিষয়ও নজর রাখেন নীলাঞ্জন। গায়িকার খাবার থেকে যোগ ব্যায়ামের সব খেয়াল রাখেন। ডায়েট মাফিক স্ত্রীকে খেতে বলেন। এমনকি বন্ধুবান্ধব মিলে পার্টি করলে নীলাঞ্জন ‌খেয়াল রাখেন, ইমন যেন বেশি চিৎকার করে নিজের গলা না খারাপ করে ফেলেন। তেমনি ইমন অভিযোগ জানান, তাঁর স্বামী বড্ড কম কথা বলেন, প্রায় ঠেলে ঠেলে কথা বলাতে হয়। 

নিজেদের দাম্পত্য জীবন দারুণভাবে উপভোগ করছেন তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। ইমন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নানা মজার মজার ছবি আর ভিডিও শেয়ার করেন গায়িকা। সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে টুক করে নীলাঞ্জনের গালে একটা চুমু খেয়ে বসলেন ইমন। আর তা দেখে অনেকেই হতবাক। অনেকে এদের ভালোবাসা দেখে প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই চুমু খাওয়ার ভিডিও।

কিছুদিন আগে সঙ্গীতশিল্পী আরশাদ আলির সঙ্গে একটি গানে কাজ করেছেন জাতীয় পুরষ্কারসেটারই টিজার শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ‘স্বদেশ’ থেকে  এআর রেহমানের ‘আহিস্তা আহিস্তা’ গানটি রিক্রিয়েট করেছেন ইমন, নীলাঞ্জন ও আরশাদ মিলে। এই গানের শ্যুট হয়েছে দার্জিলিংয়ে। ইমন চক্রবর্তী প্রোডাকশন থেকে প্রকাশ্যে এসেছে এই গানটি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026